Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
    Uncategorized

    ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 21, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, জাতীয় জরুরি আইনের আওতায় এভাবে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

    শুক্রবার দেওয়া ৬-৩ ভোটের রায়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখা হয়। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস।

    তিনি বলেন, ১৯৭৭ সালের ওই আইন ব্যবহার করে শুল্ক আরোপে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। শুল্ক আরোপের ক্ষমতা প্রয়োগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন দেখাতে হবে। কিন্তু তিনি তা পারেননি।

    বিচারকের রায়ে আরও বলা হয়েছে, ট্রাম্প বিশেষ জরুরি আইন ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস আইন’ ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু আদালত জানিয়েছে, এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপ করার অধিকার দেয় না। ট্রাম্প শুল্ক আরোপের ক্ষেত্রে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।

    প্রধান বিচারপতি রবার্টস আরও লেখেন, সংবিধান প্রণেতারা কর আরোপের ক্ষমতার কোনো অংশই নির্বাহী বিভাগের হাতে দেননি। কর আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে কংগ্রেসকে, যার মধ্যে শুল্কও অন্তর্ভুক্ত।

    মামলাটি দায়ের করেছিল শুল্ক আরোপে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান এবং ১২টি অঙ্গরাজ্য। এই ১২টি অঙ্গরাজ্যের বেশিরভাগই ডেমোক্র্যাট শাসিত। তারা ট্রাম্পের একতরফাভাবে আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে।

    সুপ্রিম কোর্টের এই রায়ের আগে জর্জিয়া অঙ্গরাজ্যের এক অনুষ্ঠানে ট্রাম্প শুল্কের পক্ষে জোর অবস্থান জানিয়েছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে শুল্ক নির্ধারণ করার অধিকার তার রয়েছে। শুল্ক না থাকলে সবাই দেউলিয়া হয়ে যেত।

    এই রায়ের ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। মার্কিন প্রশাসনও বড় সংকটে পড়তে পারে। সরকারকে এখন বিভিন্ন দেশের সঙ্গে করা বাণিজ্য চুক্তিগুলো নতুন করে বিবেচনা করতে হতে পারে।

    সূত্র: আল-জাজিরা, বিবিসি বিডি-প্রতিদিন/এমই

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে মহান একুশ উদযাপন
    Next Article না ফেরার দেশে দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শংকর
    JoyBangla Editor

    Related Posts

     ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’

    July 4, 2026

    ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা

    June 6, 2026

    জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ: শেখ হাসিনার আইনজীবীর দাবি এবং ‘জুলাই শহীদ গেজেট’ বিতর্ক

    May 30, 2026

    ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ

    May 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.