Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » না ফেরার দেশে দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শংকর
    Art & Culture

    না ফেরার দেশে দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শংকর

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 21, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় চলে গেলেন অজানার দেশে। শংকর নামেই তিনি পরিচিত ছিলেন। এই নামেই তিনি তার সৃষ্টিকে বাঙালি পাঠকের কাছে আপন করে রেখে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ বাঙালি পাঠক, সাহিত্যিকমহল এবং বিনোদন দুনিয়া।

    তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, একাধিক শারীরিক সমস্যা নিয়ে দিন পনেরো আগে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় এই সাহিত্যিক। শুক্রবার দুপুর ১টা নাগাদ তিনি প্রয়াত হয়েছেন।

    গত বছর শেষের দিকেও পড়ে গিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক। কোমরের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালেও ভর্তি ছিলেন। পরে সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। কিন্তু ফেব্রুয়ারির গোড়ার দিকে ফের অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। কিন্তু এবার তার হাসপাতাল থেকে আর ফেরা হলো না বাড়িতে।

    ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যোশর জেলায় জন্ম মণিশংকরের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। বসবাস করতে থাকেন হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তীকালে তার সাহিত্যচর্চার শুরুও এখান থেকেই। ১৯৫৫ সালে তার প্রথম বই কত অজানারে’ উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।

    কত অজানারে, চৌরঙ্গী, সীমাবদ্ধ , ঘরের মধ্যে ঘর এপার ওপার, জন অরণ্য-র মতো বহু উপন্যাসের স্রষ্টা তিনি। সাহিত্য একাডেমিসহ বহু পুরষ্কারে তিনি সম্মানিত হয়েছেন।

    শংকর শুধুমাত্র একজন সাহিত্যিক ছিলেন না, তিনি সমাজের একজন পর্যবেক্ষক ছিলেন। তার লেখায় কলকাতা জীবন্ত চরিত্র হয়ে উঠেছিল। স্বামী বিবেকানন্দকে নিয়ে গবেষণা করে অনেক বই লিখেছেন।

    চৌরঙ্গী এবং জন অরণ্যসহ তাঁর অনেক উপন্যাস জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে।

    তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের (শংকর) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। চৌরঙ্গী থেকে কত অজানারে, সীমাবদ্ধ থেকে জনঅরণ্য – তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
    Next Article ৫ দশক পর আগামী ৬ মার্চ আবারও চাঁদে যাচ্ছে মানুষ
    JoyBangla Editor

    Related Posts

    ভারতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা

    April 30, 2026

    সুদীপ চক্রবর্তীর গ্রেফতার ও ন্যায় বিচারের প্রত্যাশা

    April 29, 2026

    নুহাশের সিনেমায় আফজাল হোসেন

    April 23, 2026

    এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

    April 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.