আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তার সমর্থকেরা।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান অভিনেত্রী মিষ্টি সুভাষ’সহ কয়েক জন সমর্থক।
শ্রদ্ধা জানানোর ভিডিও শেয়ার দিয়ে অভিনেত্রী মিষ্টি সুভাষ ফেসবুকে লিখেছেন, ‘জীবনটা হাতে নিয়ে শহীদ মিনারে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নামে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছি’।
সারাদেশে মবসন্ত্রাস ও পুলিশি গ্রেফতার উপেক্ষা করে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী সারাদেশে বিভিন্ন শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন।
