Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা
    Bangladesh

    রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার পদে কারা আসছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে রাষ্ট্র ও সংসদের এই শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিদের বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

    দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যদিও বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়নি, তবে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে দলের ভেতরে এবং বিরোধী দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে।

    বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক মেয়াদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে তিন-চারজন আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি।

    অন্যদিকে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। সেই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। স্পিকার পদের জন্য আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদীয় বিধিবিধানে দক্ষ হিসেবে জয়নুল আবেদীনের নাম দলের ভেতর বেশ আলোচনায় রয়েছে।

    সংসদীয় রীতি অনুযায়ী সংসদ উপনেতা নির্বাচনের বিষয়টি এখনো কিছুটা অস্পষ্ট। বর্তমান সংবিধানে সংসদ উপনেতা পদের সরাসরি বিধান না থাকলেও অতীতে এই পদে নিয়োগ দেওয়ার নজির রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংবিধানে উল্লেখ না থাকলেও সংসদীয় কার্যক্রমের সুবিধার্থে এর প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়া যায় না।

    ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে, ‘জুলাই জাতীয় সনদের’ সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে ছেড়ে দেওয়া হবে। এ লক্ষ্যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এটি দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

    সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হয়। সংসদ সচিবালয়ের নিয়ম অনুযায়ী, নির্বাচনের নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে প্রস্তাব জমা দিতে হয়। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তাই স্পিকার ও রাষ্ট্রপতি উভয় পদেই সরকারি দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

     দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বা স্থায়ী কমিটির আগামী বৈঠকে এই পদগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভারসাম্য রক্ষা করেই তারেক রহমান তাঁর দলের চূড়ান্ত মনোনয়ন দেবেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএকাত্তরের ২ মার্চ : একটি পতাকার মধ্য দিয়ে সূচিত হয়েছিল একটি রাষ্ট্রের অভ্যুদয়
    Next Article সীতাকুণ্ডে শিশু হত্যা: ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলে রেখে যায় প্রতিবেশী
    JoyBangla Editor

    Related Posts

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.