Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সরকারি রাস্তা থেকে ১৫ লাখ ইট লুট, যুব জামায়াত নেতার
    Sylhet

    সরকারি রাস্তা থেকে ১৫ লাখ ইট লুট, যুব জামায়াত নেতার

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 6, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে প্রশাসন।

    বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ছয়জনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সড়কের ইট সরিয়ে নেওয়ার ঘটনাটি সামনে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন মাহফুজুল ইসলাম চৌধুরী।

    এলাকাবাসীর ভাষ্য, সম্প্রতি তাকে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গেও দেখা গেছে। তবে পরবর্তীতে তার বাড়ি থেকেই সরকারি প্রকল্পের ইট উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে বিষয়টিকে ‘বাতির নিচেই অন্ধকার’ বলে মন্তব্য করছেন।

    জানা গেছে, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুনসি বাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কার কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদরাসার মাঠে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কিছু ইট সরিয়ে মাঠে রাখা হলেও পরবর্তীতে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

    এ ঘটনায় গত বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকারি প্রকল্পের ওই সড়ক থেকে রাতের অন্ধকারে প্রায় ১৫ লাখ ইট তুলে নেওয়া হয়েছে।

    অভিযোগের পরদিন বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

    জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, মাহফুজুল ইসলাম উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক। যেভাবে বিষয়টি এলাকায় প্রচার হচ্ছে, বিষয়টি তেমন নয়। এটি একটি ভুল বোঝাবুঝি। তিনি ভালো উদ্যোগ নিতে গিয়েছিলেন, কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে।

    এ বিষয়ে কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছত্তার মঈন জানান, ইট চুরির অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে বেশ কিছু ইট উদ্ধার করেছেন। এর আগে বুধবার রাতে মাইকিং করে রাস্তা থেকে নিয়ে যাওয়া ইট ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। মাইকিংয়ের পর অনেকেই যোগাযোগ করে ইট ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

    জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী নামের একজন রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি সড়কের ইট চুরির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত ইট গণনা চলছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া নয়াদিল্লির জন্য অস্বস্তিকর
    Next Article মার্কিনিকে স্পেনের জবাব: আমরা কারো দাস নই
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.