Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ
    Bangladesh

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 7, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হামিদ মোহাম্মদ

    ভায়েরা আমার, আমি জানি তোমরা আমার অপেক্ষায় অধীর হয়ে আছো
    কেউ বলছে আমি টুঙ্গিপাড়ায় শুয়ে আছি, কেউ বলে আমি মৃত শেখ মুজিব
    কিভাবে আসবে আবার,জাতির উদ্দেশে কিভাবে ভাষণ দেবো আমি!
    তোমাদের চোখে আমি মৃত শেখ মুজিব,টুঙ্গিপাড়ায় শায়িত।
    সব-ই সত্য, ধ্রুব সত্য।
    কিন্তু সত্য নয়— আমি নেই। আমি আছি. . .।


    আমি নেই—সত্য নয়,সত্য নয়— বাংলার মানুষ শেখ মুজিবকে চেনে না,
    শেখ মুজিব নামে কেউ ছিলো না
    কেউ এমন অকাট্য মিথ্যা কথা বলবে না,বলতে পারে  না। আমি আছি. . .।
    ভায়েরা আমার,
    বাংলার মানুষ যুদ্ধ করে পাকিস্তানি হানাদারদের পরাস্ত করেছে ,শত্রুরা
    পরাজিত হয়েছে সত্য,
    কিন্তু ওরা, ওদের  প্রেতাত্মারা  ঘাপটি মেরে আছে, ছোবল মারবে সুযোগ পেলেই।


    ইনকিলাব জিন্দাবাদ বলে 
    তোমরা আমার ভাস্কর্য ভাঙছো, পেচ্ছাব করছো আমার মাথর ওপর,
    ৩২ গুড়িয়ে দিয়েছো, আর কী চাও?
    আমি বলেছিলাম—চোরা না শোনে ধর্মের কাহিনি।
    ওরা দেশে লুটপাট শুরু করে,দুনীর্তিবাজ  আর  ঘুষখোর হয়ে আর্বিভূত হয়
    বাংলার মানুষকে অতিষ্ট করে তোলে,মানুষ দিশাহারা হয়ে পড়ে এদের দাপটে।
    আমি বলেছিলাম, আমি ভিক্ষা করে আনি—আর ওরা লুট করে নেয়,
    ফাঁসির মঞ্চ থেকে যখন ফিরে এসেছি, দুখী মানুষের মুখে যখন হাসি ফোটাতে চেয়েছি
    হাসি ফোটাবোই, বাংলার প্রকৃত শত্রুদের  নির্মূল  করে ছাড়বোই—ইনশাল্লাহ!
    আমার স্পষ্টবাদিতার জন্যে, আমার দৃঢ়তার জন্যে, আমার অঙ্গীকারের জন্যে,
    উদাত্ত ভালোবাসার জন্যে, বাংলার মানুষের মুক্তির যুদ্ধ শুরু করার জন্যে,
    আমি শরীরী শেখ মুজিবকে তারপর রেহাই দিলো না, আমাকে মেরে ফেললো ওরা
    বোকার দল—বুঝলো না—ঝাঝরা করে  দিলো আমার বাংলার মানুষের ঘামে কেনা
    অস্ত্রের গুলিতে আমার বুক।


    কিন্তু তারপর! তারপর!!
    লক্ষ কোটি  মুজিব হয়ে গেলাম আমি,
    ষোলকোটি মুজিব হয়ে ছড়িয়ে গেলাম মানচিত্রের আনাচে কানাচে
    আমার রক্তে নাচলো আবার পদ্মা মেঘনা যমুনা
    বাতাসে উঠলো ধ্বনি
    ওরে ভয় নাই ভয় নাই,উদয়ের পথে শুনি যার বাণী
    মুজিব নামে কেউ মরে নাই মরে নাই।

    আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না,
    জনগণের অধিকার আদায়ের জন্য আওয়ামীলীগ রাজনীতি করে


    ভায়েরা আমার—
    আজ ২০২৬ সাল, কোথায় গোলাম আযম, নিজামী,মোজাহিদ,জিয়া মওদুদীর সাগরেদ
    আর আমার ছায়ায় যে থাকতো মুস্তাক—ডালিম,রশিদ গং আমেরিকার  চর
    এমনকি সাকা  চৌধুরী —আত্মীয়তার  মিথ্যা গল্প করতো যে পাকিস্তানি চর
    বাংলার মানুষ ক্ষমা করে নাই,নিস্তার দেয় নাই—ফাঁসিতে ঝুলিয়েছে এক দুই তিন. . .।
    আমি  অশরীরী শেখ মুজিব বলছি—আমি শেখ মুজিবের আত্মা বলছি,
    আমি প্রত্যাবর্তন করেছি— কে বলছে আমি আসতে পারবো না,আসবো না বাংলায়!


    ওদের আশা,ওদের স্বপ্ন মিথ্যা প্রমাণ করে
    আমি আবার সোরহওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েছি,
    আমি আবার বাংলার মানুষের সামনে দাঁড়িয়েছি
    আবার তেতুলিয়া থেকে টেকনাফ,সুন্দরবন থেকে জাফলং
    আমি প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে
    ফুল হয়ে,পতাকা হয়ে
    সবুজ প্রান্তর হয়ে,
    ধানি জমি হয়ে,
    শ্রমিক কৃষকের ঘাম হয়ে,
    নৌকার পাল হয়ে,
    মাঝির  কণ্ঠে সারি,ভাটিয়ালি, বাউল গান
    উল্লাসে, সংকটে আমি সমাগত,সমাসীন,সচিত্র, হৃদায়সনে খোদিত
    সব মানুষের প্রাণে আমি প্রাণিত,উদ্বেলিত।

    আমি শেখ মুজিব, যাকে তোমরা বঙ্গবন্ধু বানিয়েছো—

    আমি বাংলার ঘরে ঘরে কখনো পতাকা কখনো জাতীয় সঙ্গীত
    আমার পাশে রবীন্দ্রনাথ,নজরুল,সুকান্ত এবং জীবনানন্দ দাশ
    এবং আমার বুকে ষোলকোটি বাঙালি—যারা দেশকে বিশ্বে বাংলাদেশ বানায়
    আর. . . জেনে রাখো—
    বাংলার মানুষকে ধাবায় রাখতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই. . .

    জয়বাংলা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৭ মার্চ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, জননেত্রী শেখ হাসিনা
    Next Article যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের থাড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান
    JoyBangla Editor

    Related Posts

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    মুজিবনগর দিবসে শেখ হাসিনার ঐক্যের আহ্বান

    April 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    By JoyBangla EditorApril 17, 20260

    সারওয়ার-ই আলম লন্ডন: একটি আনন্দ-আড্ডা কতটা প্রাণবন্ত হতে পারে তার অনন‍্য দৃষ্টান্ত স্থাপিত হয় গতকাল…

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026

     ফ্রান্সে অবৈধদের জন্য বিশাল সুযোগ; মালিকের অনুমতি ছাড়াই পাওয়া যাবে বৈধতা!

    April 17, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.