Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির দাবী বৈশ্বিক নাগরিক সমাজের
    International

    গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির দাবী বৈশ্বিক নাগরিক সমাজের

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 14, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজ সংগঠনসমূহ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ৭৫ বছর বয়স্ক সাংবাদিক, লেখক, মুক্তিযোদ্ধা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার কর্মী গুরুতর অসুস্থ শাহরিয়ার কবির-এর অবিলম্বে মক্তির জন্য জরুরি আহ্বান জানিয়েছে।

    তার তার তাৎক্ষণিক মুক্তি ও চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানিয়েছে। রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় তার স্বাস্হ্যের চরম অবনতি ও সংকটাপন্ন পর্যায়ে নেমে এসেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

    হুইলচেয়ার ব্যবহারকারী এবং একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগতে থাকা শাহরিয়ার কবির গ্রেপ্তারের পর থেকে দ্রুত স্বাস্থ্য অবনতি ঘটেছে। আশঙ্কাজনক ভাবে তার ওজন হ্রাস পেয়েছে ও দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়েছে। বারবার আবেদন সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ওষুধ ও যথোপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পরও তার চিকিৎসা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এই অমানবিক বিষয়গুলি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই এই বিষয়ে সতর্ক সংকেত দিয়েছে। লেমকিন ইন্সটিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন (Lemkin Institute for Genocide Prevention and Human Security) গত ৫ জানুয়ারি ২০২৬ তার আটককে বাংলাদেশের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। এর আগে জাতিসংঘের ইচ্ছাকৃত আটক সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ তাদের Opinion No. 40/2025–এ শাহরিয়ার কবিরের আটককে ইচ্ছাকৃত, অবৈধ এবং দণ্ডমূলক বলে ঘোষণা করে; এবং তার তাৎক্ষণিক মুক্তি, ক্ষতিপূরণ ও স্বাধীন তদন্তের আহ্বান জানায়। পূর্ববর্তী সরকার এসব সুপারিশ বাস্তবায়ন করেনি।

    সংশ্লিষ্ট সংগঠনগুলো এই কারণে বিশেষভাবে উদ্বিগ্ন। কারণ অন্তর্বর্তী সরকারের আমলে সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হেফাজতে মৃত্যু এবং একই সময়ে একশ’–এর বেশি বন্দীর মৃত্যুর রিপোর্ট পাওয়া গেছে। “শাহরিয়ার কবিরের জীবনের ঝুঁকি এখন স্পষ্ট ও আসন্ন”।

    এই বিবৃতিটিতে এমন সতর্কতার আহ্বান জানাচ্ছে

    বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইইউ ও যুক্তরাজ্য), জার্মানির ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সসহ যৌথ জোট বাংলাদেশ সরকারকে নিম্নোক্ত তিনটি দাবিতে আহ্বান জানিয়েছে:

    ১.   শাহরিয়ার কবিরসহ সব প্রবীণ ও ঝুঁকিপূর্ণ বন্দীর তাৎক্ষণিক মুক্তি

    ২.    জরুরি ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা

    ৩.   দেশের সব কারাগারে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মানদণ্ড মেনে চলা

    “শাহরিয়ার কবিরের জীবন রক্ষা কেবল ন্যায়বিচারের প্রশ্ন নয়—এটি আমাদের যৌথ মানবতার মাপকাঠিও বটে,”—বলে মন্তব্য করেছে সংস্থাগুলো। “তার সুরক্ষা ও মুক্তি বাংলাদেশের ১৯৭১–এর চেতনা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে।”

    ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজের পক্ষ থেকে এই যৌথ আবেদন নেতৃত্ব দেন পাওলো কাসাকা, ইউরোপীয় সংসদের সাবেক সদস্য ও সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক; ক্রিস ব্ল্যাকবার্ন, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইইউ ও যুক্তরাজ্য); ক্লাউস স্ট্রেম্পেল, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি; তারিক গুনেরসেল, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক (গ্লোবাল নেটওয়ার্ক); এবং প্রফেসর এ বি এম নাসির, ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (গ্লোবাল প্ল্যাটফর্ম)।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমুর্খরা কি এই ইতিহাস জানে? মুর্খরা ইতিহাস পড়-
    Next Article সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর
    JoyBangla Editor

    Related Posts

     ‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

    May 14, 2026

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ,  তারা কীভাবে যুদ্ধে হারতে পারে?

    May 13, 2026

    ইরানের কৌশলে চরম হতাশাগ্রস্ত ট্রাম্প, ফের বড় যুদ্ধের পরিকল্পনা

    May 12, 2026

    মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান: গালিবাফ

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.