Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের ‘সারপ্রাইজ’ মিছিল ও সেহরি বিতরণ
    Bangladesh

    ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের ‘সারপ্রাইজ’ মিছিল ও সেহরি বিতরণ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 19, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা শহরে ঝটিকা আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে তারা শহরের ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছে বলেও দাবি করা হয়েছে। মঙ্গলবার সকালে এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান তার ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, শহরের ঝিলটুলী এলাকার পানির ট্যাংকির মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘শুভ শুভ শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘গোলটেবিল না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

     মিছিলের অগ্রভাগে জেলা সভাপতি তামজিদুল রশিদসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা গেলেও অনেকের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। মিছিলটি জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে দ্রুত শেষ করে অংশগ্রহণকারীরা সটকে পড়ে। মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি।”

    এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা ভোররাতে শহরের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি বিতরণ করেছি। এরপর সকালে আনন্দ মিছিল বের করি। মিছিলে প্রায় ৫০ জন কর্মী অংশ নিয়েছিল এবং ২০ জনের মতো কর্মী বিভিন্ন মোড়ে ‘ওয়াচম্যান’ হিসেবে সতর্ক অবস্থানে ছিল।

    ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমরা ইতিমধ্যে ওই মিছিলের ভিডিও হাতে পেয়েছি। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

    উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সংগঠনটির নেতাকর্মীদের প্রকাশ্য কার্যক্রম অনেকটা বন্ধ থাকলেও বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে এই প্রথম ফরিদপুরে বড় কোনো ঝটিকা কর্মসূচি দেখা গেল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গবন্ধুর জন্মদিনে আগারগাঁওয়ে দুস্থদের মাঝে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের খাবার বিতরণ
    Next Article চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন
    JoyBangla Editor

    Related Posts

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    আজ ১০ই জুলাই, হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.