Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাতিল হয়ে যাচ্ছে গণভোট ও ইউনূস আমলে জারি করা ১৫ অধ্যাদেশ
    Bangladesh

    বাতিল হয়ে যাচ্ছে গণভোট ও ইউনূস আমলে জারি করা ১৫ অধ্যাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে জাতীয় সংসদে সুপারিশ উত্থাপন করেছে বিশেষ কমিটি।

    এতে ৯৮টি অধ্যাদেশ হুবহু অনুমোদনের পাশাপাশি ১৫টি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত না হওয়ায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা ‘ল্যাপস’ হওয়ার পথে রয়েছে।

    আজ ২রা এপ্রিল, বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ১৩ সদস্যের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এই সুপারিশ পেশ করেন।

    সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অধ্যাদেশ জারির পর পরবর্তী সংসদের প্রথম বৈঠকে তা উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা কার্যকারিতা হারায়।

    সেই হিসাব অনুযায়ী আগামী ১২ই এপ্রিলের মধ্যে ১৬টি অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

    এই তালিকায় রয়েছে গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।

    এছাড়া দুর্নীতি দমন কমিশন, তথ্য অধিকার, রাজস্ব নীতি, ভ্যাট, কাস্টমস, আয়কর, বেসামরিক বিমান চলাচল, মাইক্রো ফাইন্যান্স ব্যাংকসহ বিভিন্ন খাত সংশ্লিষ্ট আইনও এর অন্তর্ভুক্ত।

    তবে বিশেষ কমিটি এসব অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন না করে ভবিষ্যতে আরও পর্যালোচনা ও শক্তিশালী আকারে পুনরায় আনার সুপারিশ করেছে।

    এদিকে কমিটির প্রতিবেদনে ভিন্নমতও উঠে এসেছে। জামায়াতে ইসলামীর তিন সদস্য—অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম—১২টি অধ্যাদেশের বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।

    বিশেষ করে স্থানীয় সরকার সংশোধন সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে আপত্তি জানিয়ে তারা বলেন, সংবিধানের ৫৯ অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের ‘কুদরত-ই-ইলাহী পনির বনাম বাংলাদেশ’ মামলার রায়ের আলোকে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগ সংবিধানবিরোধী।

    উল্লেখ্য, গত ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই ১৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। পরবর্তী তিনটি বৈঠকে তারা সবগুলো অধ্যাদেশ যাচাই-বাছাই করে এই প্রতিবেদন প্রস্তুত করে।

    সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ ল্যাপস হলে আইনগত শূন্যতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
    Next Article শেখ হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম মামলা প্রত্যাহার মঞ্জুর করলো আদালত
    JoyBangla Editor

    Related Posts

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026

    ২১ লাখ মানুষ নতুন করে গরিব হলো, আর বিএনপি ব্যস্ত জনগণের টাকা চুরি করতে!

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.