Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের মহাপ্রাচীর ভাঙার মিশন
    Sports

    অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের মহাপ্রাচীর ভাঙার মিশন

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 4, 2026Updated:April 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    থাইল্যান্ডে চলমান অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দুই গোলের লিড নিয়েও ৩-২ গোলের হার স্বাদ নিয়ে মাঠ ছেড়েছিলেন অর্পিতা, সাগরিকা, আফঈদা, মিলিরা। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাঘিনীদের প্রতিপক্ষ শক্তিশালী চীন।

    ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় ননথাবুরি প্রদেশের ননথাবুরি স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো খেললেও ২০০৬ সালে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শিরোপা জিতেছিল চীনা মেয়েরা। এই টুর্নামেন্টে যা তাদের একমাত্র শিরোপা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে ছিল চীন। পয়েন্ট টেবিলেও ‘এ’ গ্রুপে সবার উপরে অবস্থান করছে সাবেক চ্যাম্পিয়নরা।

    অন্যদিকে কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে টিকে থাকতে হলে আজ চীনের মহাপ্রাচীর ভাঙতে হবে মেয়েদের। শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচে নামার আগে গতকাল অনুশীলনে সিরিয়াস দেখা গিয়েছে অর্পিতা, সাগরিকা, মিলিদের। প্রতিপক্ষ কঠিন হলেও লড়াই করতে প্রস্তুত পিটার বাটলারের শিষ্যরা। চীনের মহাপ্রাচীর ভেদ করার আগে গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানিয়েছেন নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা। বলেন, ‘আমাদের নেক্সট ম্যাচ চীনের সাথে। চীন টিম মোটামুটি ভালো। আমরা তাদের সঙ্গে ফাইট করব এবং আমরা রেডি তাদের সাথে লড়াই করার জন্য।’

    এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে যে ভুলগুলো করেছে বাংলাদেশ, শক্তিশালী চীনের বিপক্ষে সেটার পুনরাবৃত্তি করতে চান না মেয়েরা। অধিনায়ক বলেন, ‘আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি অলরেডি এবং আমরা সেখানে যেগুলো মিসটেক করেছি, আজকে কোচ আমাদেরকে নিয়ে সেগুলো নিয়ে কাজ করেছে। বেশির ভাগ কোচ আমাদের পজিশন, শেপ যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করেছে। ফিনিশিংয়ে প্রবলেম ছিল আমাদের সেগুলো নিয়েও কাজ হয়েছে।’

    দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল চীনের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়ে বলেন, ‘চীন ওয়ার্ল্ড ফুটবলে অনেক ভালো অবস্থানে আছে, তাদের বিপক্ষে আমরা খেলব। সো আমরা ডিফেন্ডিং শেপ, আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করেছি যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সের সিলি মিস্টেকে যেন আর গোল কন্সিভনা করি আমরা ঐটার ওপরই জোর দিচ্ছি বেশি।’

    ব্যাংককের আবহাওয়া নিয়ে গোলকিপিং কোচের কথা, ‘আমরা বেশ কিছুদিন ধরেই থাইল্যান্ডে অবস্থান করছি। প্রথম প্রথম আমাদের খুবই কষ্ট হয়েছে গরমে, এখন মোটামুটি আমরা মানিয়ে নিয়েছি। আসলে এটা কোনো এক্সকিউজ না। আমাদের জন্য গরম, চায়নার জন্যও গরম হবে, মেয়েরা এটা নিয়ে আসলে চিন্তা করছে না। মেয়েরা মেয়েদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে আমি আশাবাদী আগামীকাল ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
    Next Article ইরানে প্রবেশ করল মার্কিন বাহিনী, চলছে তুমুল লড়াই
    JoyBangla Editor

    Related Posts

     ‘মেসির বিদায় যেন ফুটবল-যুগের আবেগঘন সমাপ্তি’

    October 8, 2026

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.