Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস
    Politics

    চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 7, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির রাজাকার শিরোমনি গোলাম আযমের ছবি সম্বলিত পোস্টারকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।

    আজ ৬ই এপ্রিল, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ওয়াশরুম এবং কলা ঝুপড়ির দেয়ালে এসব পোস্টার দেখা যায়, যেখানে রাজাকার গোলাম আযমের ছবির ওপর জুতার চিহ্ন এঁকে নিচে লেখা হয়েছে— ‘আমাকে জুতা মারুন’

    হঠাৎ ক্যাম্পাসের জনসমাগমপূর্ণ এলাকায় এমন পোস্টার দেখে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা জাগলেও স্বাধীনতাবিরোধী চেতনার গুপ্ত-প্রকাশ্য বিভিন্ন দলের কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে একাত্তরের যুদ্ধাপরাধী দল জামায়াতের খুনে-দোসর ছাত্রসংঘ (বর্তমানে ছাত্রশিবির) এর নেতাকর্মীরা তাদের নেতার এমন পোস্টার দেখে হতভম্ব।

    ২০২৪ এর জুলাই-আগস্টের দাঙ্গা সহিংসতার পর পুরো দেশের মত চবি ক্যাম্পাসও যখন জামায়াত-শিবিরের কব্জায়, ঠিক তখন কে/কারা এমন পোস্টার টাঙালো- এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা।

    এই ঘটনাকে তাই পরিকল্পিত ‘উসকানি’ দাবি করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

    সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, “যারা এ কাজ করেছে তারা চাচ্ছে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল হোক। তারা আমাদের কাছ থেকে প্রতিক্রিয়াশীল আচরণ প্রত্যাশা করছে। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, তবে এ ধরনের কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত।”

    অন্যদিকে, চাকসুর এজিএস ও ছাত্রদল নেতা আইয়ুবুর রহমান তৌফিক এই বিষয়টিকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

    তিনি বলেন, “গোলাম আজম বাংলাদেশের ইতিহাসের একজন ঘৃণিত ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময়কার কৃতকর্মের কারণে অনেকেরই তার ওপর ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকেই কেউ এটি করেছে। আমি এটাকে বড় কোনো অপরাধ হিসেবে দেখছি না।”

    প্রসঙ্গত, ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকার শিরোমনি গোলাম আযমকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ড প্রদান করে। সাজাভোগরত অবস্থায় ২০১৪ সালে তার স্বাভাবিক মৃত্যু হয়।

    এ ঘটনা কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী প্রশাসন।

    প্রক্টর ও জামায়াতপন্থী শিক্ষক হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, “কিছু দুষ্কৃতকারী এসব পোস্টার টাঙিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ সক্রিয় আছি। ছাত্রসংগঠনগুলোকে বলব, কোনো প্ররোচনায় পা না দিয়ে সম্প্রীতি বজায় রাখুন।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয়ে চলছে অবৈধ তেলের মজুত: একদিনে উদ্ধার সাড়ে ৪ লাখ লিটার তেল
    Next Article ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একটি নতুন “স্বাধীন জোট” গড়ার প্রস্তাব
    JoyBangla Editor

    Related Posts

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল:অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

    April 12, 2026

    শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন

    April 12, 2026

    নিষেধাজ্ঞা আদতে  আওয়ামীলীগের শক্তি বাড়িয়ে দিচ্ছে, ২৫ মিলিয়ন ‘আমিই আওয়ামীলীগ’

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    By JoyBangla EditorApril 17, 20260

    সারওয়ার-ই আলম লন্ডন: একটি আনন্দ-আড্ডা কতটা প্রাণবন্ত হতে পারে তার অনন‍্য দৃষ্টান্ত স্থাপিত হয় গতকাল…

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026

     ফ্রান্সে অবৈধদের জন্য বিশাল সুযোগ; মালিকের অনুমতি ছাড়াই পাওয়া যাবে বৈধতা!

    April 17, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.