Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    November 7, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » না -খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধ
    Economics

    না -খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 8, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    তীব্র গরম আর রোদ উপেক্ষা করে বকেয়া বেতনের দাবিতে রাজপথে নেমে এসেছেন কুমিল্লার নাসা গ্রুপের কয়েক হাজার শ্রমিক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় চলে এই অবরোধ। প্রায় আড়াই ঘণ্টার এই কর্মসূচিতে অচল হয়ে পড়ে দেশের লাইফলাইন খ্যাত এই মহাসড়ক, সৃষ্টি হয় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের।

    অবরোধে অচল জনজীবন

    মঙ্গলবার সকাল থেকেই কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের ছয়টি কারখানার কয়েক শ শ্রমিক পদুয়ার বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একই সঙ্গে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রচণ্ড গরমে আটকা পড়া কয়েক হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে পুলিশ, হাইওয়ে পুলিশ, র‍্যাব ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

    শ্রমিকদের বুকফাটা আর্তনাদ ও বকেয়া পাওনা

    আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়ে কয়েক হাজার শ্রমিককে পথে বসিয়ে দিয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা জাহাঙ্গীর কবির জানান: “৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আমাদের কারখানায় সংকট শুরু হয়। কোনো নোটিশ ছাড়াই চারটি কারখানা এক বছর আগে এবং বাকি দুটি কারখানা দেড় মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ছয় হাজার শ্রমিকের একেকজনের ৫ থেকে ৯ লাখ টাকা বকেয়া রয়েছে (বেতন ও প্রভিডেন্ট ফান্ডসহ)। আমরা এখন পরিবার নিয়ে না খেয়ে মরছি।”

    আরেক শ্রমিক বেলাল হোসেন আক্ষেপ করে বলেন, “বারবার ইপিজেড কর্তৃপক্ষের কাছে গিয়েও আমরা শুধু আশ্বাস পেয়েছি, টাকা পাইনি। নিরুপায় হয়েই আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে।”

    শ্রমিকদের দাবি, মহাসড়কে অবস্থানকালে পুলিশ তাঁদের ওপর বলপ্রয়োগ করে সরিয়ে দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে জনদুর্ভোগ নিরসনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন: “শ্রমিকরা দীর্ঘ সময় মহাসড়ক আটকে রাখায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। আমরা তাঁদের বুঝিয়েছি যে, মহাসড়ক বন্ধ না করে আইনি প্রক্রিয়ায় বা অভিযোগের মাধ্যমে সমাধান খুঁজতে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগুপ্ত শিবিরই গেস্টরুম-গণরুমে ছাত্র নির্যাতন করতঃ ছাত্রদল নেতা হামিম
    Next Article সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি—‘রাজনৈতিক প্রতিহিংসা’ অভিযোগ যুবলীগের
    JoyBangla Editor

    Related Posts

    তিন দশকে সাত দফা বেড়েছে পোশাক শ্রমিকের মজুরি, ৯৩০ থেকে ১২,৫০০ টাকা

    November 5, 2026

    বিএনপির আমলে অর্থনীতি ডুবে যাচ্ছে মহাসমুদ্রে!

    November 2, 2026

    একযোগে বন্ধ হলো ৫২৯ কারখানা, কাজে যাননি ১০ লাখ শ্রমিক

    November 2, 2026

    মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বন্ধ তিন মেট্রো স্টেশন

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    জিয়া থেকে ইউনূস ও তারেক—সকলের একই পদাঙ্ক অনুসরণ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!

    November 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    By JoyBangla EditorNovember 7, 20260

    ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় এবং সৈনিক ও অফিসার হত্যার নামে মূলত…

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

    November 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.