আওয়ামীলীগের কার্য্যকলাপ নিষিদ্ধ করা ও সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে হাউজ অফ কমনসের সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৯ এপ্রিল বৃস্পতিবার, দুপুর ১ ৩০ ঘটিকার সময়। সমাবেশে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ করেন ও আওয়ামীলীগের নিষিদ্ধ করা প্রত্যাহার, সাবেক স্পীকার শিরীন শারমীনকে মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান, ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়। বর্তমান সরকারের এ অনৈতিক কার্যকলাপের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। দেশবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
