Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে
    Politics

    আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 9, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘ফ্যাসিবাদী পদক্ষেপ’ ও ‘গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

    ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এই বিবৃতিতে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ এই ভূখণ্ডের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ প্রতিটি লড়াইয়ে এই দলের ভূমিকা অনস্বীকার্য। পাকিস্তানি শাসনামলেও এই দলকে দমনের চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে দমন-পীড়ন শেষ পর্যন্ত গণবিস্ফোরণ ঘটিয়ে স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছিল। বর্তমান সরকার সেই ঐতিহাসিক শিক্ষা অস্বীকার করে সংসদকে রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ হিসেবে ব্যবহার করছে।

    ছাত্রলীগ দাবি করেছে, এই নিষেধাজ্ঞা সরাসরি বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। সংবিধানের অনুচ্ছেদ ১১ অনুসারে গণতন্ত্র ও মানবাধিকারের নিশ্চয়তা খর্ব করা হয়েছে। অনুচ্ছেদ ৩৭, ৩৮ ও ৩৯ মতে সমাবেশ, সংগঠন এবং মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই আইন কেবল দেশীয় সংবিধান নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে নাগরিকদের সংগঠিত হওয়ার অধিকারকে সরাসরি বাধাগ্রস্ত করা।

    ছাত্রলীগের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই ‘অগণতান্ত্রিক ও অসাংবিধানিক’ সিদ্ধান্ত বাতিল না করলে ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “এই দমনমূলক পদক্ষেপের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকেই বহন করতে হবে।”

    আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘটনাকে ‘সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা’ হিসেবে চিহ্নিত করে ছাত্রলীগ ঘোষণা করেছে যে, কোনো অন্ধকার আইন দিয়ে গণমানুষের কণ্ঠরোধ করা সম্ভব নয়।

    বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে তীব্র নিন্দা।অবিলম্বে এই ‘ফ্যাসিবাদী’ আইন প্রত্যাহার। দাবি না মানলে সংগঠিত ও সর্বাত্মক প্রতিরোধ। নিষেধাজ্ঞা দিয়ে গণমানুষের শক্তিকে আটকানো যায় না।

    উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছাত্রলীগের এই কঠোর অবস্থান রাজপথে নতুন কোনো প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে এখন জনমনে নানা জল্পনা তৈরি হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী
    Next Article রেলওয়ের বহরে ভারত থেকে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন্ত্রী
    JoyBangla Editor

    Related Posts

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.