Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ
    Bangladesh

    ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে উপস্থাপন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ৯ই এপ্রিল, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ উদ্বেগ জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ই এপ্রিল সন্ধ্যায় ধানমন্ডিতে আত্মীয়ের বাসা থেকে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

    একজন নারীকে এভাবে মধ্যরাতে আটক করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আসক বলেছে, দিনের বেলায় আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এ কাজ সম্পন্ন করা যেত।

    ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক নাগরিক অধিকার সংস্থা জোটের নিন্দা-উদ্বেগ

    আসক আরও জানায়, আদালতে উপস্থাপনের সময় ড. শিরীন শারমিনকে ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তা বিচারপ্রক্রিয়ার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কির মধ্যে তিনি পড়ে যান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করার পাশাপাশি একজন বিচারপ্রার্থীর শারীরিক নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রের ব্যর্থতার কথাও তুলে ধরা হয় বিবৃতিতে।

    সংস্থাটি মনে করে, গ্রেপ্তার ও হেফাজতের ক্ষেত্রে প্রচলিত আইন, ফৌজদারি কার্যবিধি এবং উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা অত্যাবশ্যক। অন্যথায় তা নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে আইএসপিআর জানায় যে, ২০২৪ সালের ৫ই আগস্টের পর নিরাপত্তাজনিত কারণে ৬২৬ জন ব্যক্তি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, যার তালিকায় ড. শিরীন শারমিনের নামও ছিল। তবে পরবর্তীতে তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

    বর্তমান পরিস্থিতিতে আইনের শাসন, স্বচ্ছতা ও মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আসক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিবস স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি
    Next Article ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা?
    JoyBangla Editor

    Related Posts

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালাতে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ সরকারের

    November 6, 2026

    পোশাক শ্রমিক নির্যাতন, রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    By JoyBangla EditorNovember 8, 20260

    গত দুই সপ্তাহে রিজার্ভ থেকে বেরিয়ে গেছে ২২ কোটি ২০ লাখ ডলার। উদ্দেশ্য নাকি বাজারে…

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.