Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জবাই করে এক রাতে ৭ জনকে হত্যা
    Bangladesh

    জবাই করে এক রাতে ৭ জনকে হত্যা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 21, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নওগাঁ ও কক্সবাজারে পৃথক দুই ঘটনায় সাতজনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০শে এপ্রিল, সোমবার রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজন এবং কক্সবাজারের টেকনাফে তিনজন নিহত হন।

    নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সোমবার রাতে স্বামী, স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যা করা হয়। নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরে ঢুকে হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। তাদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের দরজার সামনে রক্ত দেখে সন্দেহ করেন। পরে ঘরে ঢুকে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশে খবর দেওয়া হয়।

    পুলিশ জানায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি সোমবার মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তার কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।

    ধারণা করা হচ্ছে, এই টাকা লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালায়। বাড়ি থেকে স্বর্ণালঙ্কারও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। নিহত পপি খাতুনের কানের দুলও ছিনিয়ে নেওয়া হয়েছে।

    নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। লুটপাটের পর পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

    অন্যদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় পাহাড়ি অঞ্চল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ২১শে এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

    স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আগের রাতে ওই এলাকার একটি বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে কয়েকজনকে গলা কেটে ফেলে যায়। পরে পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন— নুরুল কবিরের ছেলে মজিদ, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবি।

    দুই ঘটনাই নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা
    Next Article ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.