Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাজস্ব খাতে ব্যাপক ধস: ৯ মাসে এনবিআরের ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
    Economics

    রাজস্ব খাতে ব্যাপক ধস: ৯ মাসে এনবিআরের ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 22, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই থেকে মার্চ) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম রাজস্ব সংগ্রহ হয়েছে, যা দেশের আর্থিক ব্যবস্থাপনায় চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ২১শে এপ্রিল, মঙ্গলবার এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, আলোচ্য সময়ে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। কিন্তু এই সময়ে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। ফলে সামগ্রিক ঘাটতি দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।

    রাজস্ব আদায়ের প্রধান তিনটি খাত—আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর—কোনোটিতেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। এর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে আয়কর খাতে। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৯৮ হাজার ৫০১ কোটি টাকা। ফলে এই খাতে ঘাটতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৬১৭ কোটি টাকা।

    আমদানি শুল্ক খাতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ খাতে নির্ধারিত লক্ষ্য ছিল ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকা, যেখানে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা। এতে ঘাটতি হয়েছে ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।

    অন্যদিকে, ভ্যাট খাতেও বড় ধরনের ঘাটতি দেখা গেছে। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা। ফলে ভ্যাট খাতে ঘাটতি দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪০০ কোটি টাকা।

    তবে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলেও সামগ্রিক রাজস্ব আদায়ে কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি টাকা। সেই তুলনায় এবার ১১.১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা রাজস্ব সংগ্রহে ধীরগতির উন্নতির ইঙ্গিত দেয়।

    এদিকে, শুধু মার্চ মাসের হিসাবেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৫০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৩৩ হাজার ৫২২ কোটি টাকা। ফলে এক মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ২৬ হাজার ৫২৮ কোটি টাকা। তবে এই মাসেও আগের বছরের একই সময়ের তুলনায় ২.৬৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আদায়ে ধারাবাহিক ঘাটতি দেশের বাজেট বাস্তবায়ন, উন্নয়ন ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই রাজস্ব সংগ্রহ বাড়াতে কাঠামোগত সংস্কার ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন তারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্লেষণ || দশ কোটির বেশি মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে
    Next Article ইউনুস আমলের স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা: জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পাচ্ছেন না নির্ভরশীল প্রায় ৩ কোটি দম্পতি
    JoyBangla Editor

    Related Posts

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.