Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ব্যারিস্টার সারা হোসেন: ইউনূস সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কোনওভাবেই গণতান্ত্রিক ছিলনা
    Politics

    ব্যারিস্টার সারা হোসেন: ইউনূস সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কোনওভাবেই গণতান্ত্রিক ছিলনা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 22, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বিচারব্যবস্থা সংস্কার ও সাম্প্রতিক প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

    তিনি বলেছেন, ইউনূসের বিচারব্যবস্থা সংস্কার কমিশনে কোনো নারী আইনজীবী বা বিচারপতিকে অন্তর্ভুক্ত করা হয়নি; একইভাবে জাতীয় ঐকমত্য কমিশনেও একজন নারী সদস্য পর্যন্ত রাখা হয়নি। গণভোটের তৃতীয় প্রশ্ন সম্পর্কেও সাধারণ মানুষের স্পষ্ট ধারণা ছিল না।

    তিনি বলেন, সংস্কারের ৩০টি প্রস্তাব কী ছিল, সে বিষয়ে জনগণ অবগত না থাকায় তারা আসলে কীসের পক্ষে ভোট দিয়েছেন, তা নিয়েও সংশয় রয়েছে। এ কারণে অন্তর্র্বতী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে কোনওভাবেই গণতান্ত্রিক বলা যায়না।

    ২১শে এপ্রিল, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার: সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

    সারা হোসেন বলেন, পুরো প্রক্রিয়াটি ছিল পূর্বনির্ধারিত; সীমিত কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গণতন্ত্রের কোনো প্রতিফলন ছিলনা।

    তিনি বলেন, কীসের নির্বাচন, কে অংশ নিল বাইরের কেউ কি মতামত দিতে পেরেছে? কেউ না।

    এছাড়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জুলাই সংঘাতের পর শিক্ষার্থীদের চাপের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকদের পদত্যাগ করতে হয়েছে এবং অনেক বিচারককে হঠাৎ করে অপসারণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

    সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার রায়দানকারী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-কে মিথ্যাভাবে জুলাই হত্যাকাণ্ডের মামলায় জড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন সারা হোসেন।

    তিনি প্রশ্ন তোলেন, এত মাস পার হলেও এখনো কোনো মামলার চার্জশিট দাখিল হয়নি—যেখানে গুরুতর অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে সুস্পষ্ট প্রমাণও উপস্থাপন করা হয়নি।

    তিনি আরও বলেন, এ ধরনের বিষয় নিয়ে নাগরিক সমাজ, বার কাউন্সিল বা সুপ্রিম কোর্ট বার সমিতির নীরবতা উদ্বেগজনক।

    সবশেষে, অন্তর্র্বতী সরকারের সময়ে জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারক নিয়োগ অধ্যাদেশ পুনর্বহালের পক্ষে মত দেন তিনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুস আমলের স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা: জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পাচ্ছেন না নির্ভরশীল প্রায় ৩ কোটি দম্পতি
    Next Article সারাদেশে তিন মাসে ৮৫৪ হত্যা
    JoyBangla Editor

    Related Posts

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.