Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা: ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি
    Bangladesh

    আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা: ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বান্দরবানের শান্ত পাহাড় আবারও অশান্ত হয়ে উঠেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে হানা দিয়ে দুই রাবার বাগান থেকে ৯ জন শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

    গতকাল ২২শে এপ্রিল, বুধবার দিন ও রাতে ঘটে যাওয়া এই জোড়া অপহরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

    সর্বশেষ তথ্যমতে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদরের টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় একটি রাবার বাগানে সশস্ত্র গোষ্ঠী হানা দেয়। সেখান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ জন শ্রমিককে তুলে নিয়ে যাওয়া হয়।

    অপহৃতরা হলেন: মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত প্রাথমিকভাবে জানা গেছে, অপহৃত শ্রমিকদের সবার বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।

    অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে জানা গেছে। মুক্তিপণ দেওয়া না হলে অপহৃত শ্রমিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

    এর আগে বুধবার ভোররাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক দুর্ধর্ষ অপহরণের ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম বান্টুর মালিকানাধীন রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে ৩ জন শ্রমিককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।

    অপহৃতরা হলেন: এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) ও নুরুল ইসলাম (২৮) তারা সবাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা এবং গত ২-৩ বছর ধরে ওই বাগানে কর্মরত ছিলেন। বাগান মালিকের ভাষ্যমতে, এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।

    পাহাড়ে একের পর এক অপহরণের ঘটনায় শ্রমিক সংকটে ভুগছে বাগানগুলো।

    স্থানীয়দের মতে, দুর্গম এলাকাগুলো এখন অরক্ষিত হয়ে পড়েছে। বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলম এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপরাধ নিয়ন্ত্রণে বাইশারীর আলিক্ষ্যং মৌজার পুলিশ ক্যাম্পের পাশাপাশি ছাগলখাইয়া এলাকায় একটি স্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা এখন সময়ের দাবি।

    স্থানীয় এক বাগান মালিক বলেন, “পাহাড়ি এলাকাগুলোয় নিরাপত্তা নিশ্চিত না হলে শ্রমিকরা কাজ করতে ভয় পাচ্ছে। এভাবে চলতে থাকলে এই গুরুত্বপূর্ণ শিল্পটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, খবর পাওয়ার পর থেকেই অপহৃতদের উদ্ধারে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করেছে। শ্রমিকদের জীবন রক্ষায় এবং অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

    শ্রমিকদের পরিবারে এখন কান্নার রোল। মুক্তিপণ নাকি অন্য কোনো কারণে এই অপহরণ—তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদুর্নীতিপরায়ণ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেশ থেকে পালিয়ে ইলিয়াসের কাছে
    Next Article পূর্ব লন্ডনের স্থানীয় নির্বাচনে লড়ছেন তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী
    JoyBangla Editor

    Related Posts

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.