Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল
    Bangladesh

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    তরিকুল ইসলাম সকাল সাতটায় লাইনে দাঁড়িয়েছেন। বেলা সাড়ে তিনটা পার হয়ে গেছে, তেল পাননি। পেটের চিন্তায় মাথা ঘুরছে। বাবা-মায়ের ওষুধ কিনবেন নাকি সংসারের বাজার করবেন, এই হিসাব মেলাতে পারছেন না। ৯ বছর ধরে রাইডশেয়ার করে সংসার চালান, এখন পর্যন্ত ১৫ হাজার টাকা ঋণ হয়ে গেছে। শুধু তেল পাচ্ছেন না বলে।

    এদিকে বিএনপির প্রধানমন্ত্রীর প্রেস উইং সাংবাদিকদের সামনে বসে বলছে, গত দুই মাসে বাংলাদেশের মানুষ অনেক সুখে-শান্তিতে বসবাস করছেন !!!

    এই দুটো বাস্তবতা একসাথে মাথায় রাখলে হাসবেন না কাঁদবেন, বুঝতে পারবেন না।

    ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন হয়েছে, সেটাকে নির্বাচন বলতে রাজি হননি দেশের-বিদেশের কেউই। সাধারণ মানুষের বড় একটা অংশ ভোটকেন্দ্রে যাননি। এই ভোটে যারা ভোট চুরি করে  জিতেছেন, তারা ক্ষমতা দখল করেই দেশ পরিচালনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। সেই কাঁধে এখন তেলের সংকট, বাজারের আগুন, ওষুধের দাম আর সাধারণ মানুষের না বলা যন্ত্রণা।

    বিএনপি একটা দল হিসেবে জন্মই নিয়েছে সেনানিবাসে। জিয়াউর রহমান রাজনৈতিক দল খুলেছেন সামরিক ছাউনির ভেতর থেকে, সেটা ইতিহাস। সেই দলের ডিএনএতে গণতন্ত্রের চেয়ে ক্ষমতার গন্ধ বেশি, এটাও মানুষ বারবার দেখেছে। দুর্নীতির মামলা, সন্ত্রাসের অভিযোগ, হাওয়া ভবনের স্মৃতি, এসব তো আর মানুষ ভুলে যায়নি। কিন্তু ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

    এই সরকারের মন্ত্রীরা টেলিভিশনে আসেন, কথা বলেন, আশ্বাস দেন। তেলের সংকট নিয়ে বললে বলেন সমাধান হয়ে যাবে। বাজারের দাম নিয়ে বললে বলেন নিয়ন্ত্রণে আসছে। মানুষের কষ্টের কথা তুললে বলেন আগের সরকার এর জন্য দায়ী। এই মন্ত্রিসভার কেউ একবারও বলেননি, আমার দায়িত্ব ছিল, আমি পারিনি।

    পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে বিকেল চারটায় ৭৭০টি মোটরসাইকেল আর ২৯৩টি প্রাইভেট গাড়ি লাইনে দাঁড়িয়ে। মতিঝিলের স্টেশনে সকালেই ৪০৯টি মোটরসাইকেল। এই সংখ্যাগুলো শুধু যানবাহনের সংখ্যা না, এগুলো মানুষের সংখ্যা। প্রতিটা গাড়ির পেছনে একটা সংসার, একটা পরিবার, একটা মাসের হিসাব।

    বিল্লাল হোসেন চাকরি ছেড়ে কিস্তিতে বাইক কিনেছেন। এখন ঋণ করে কিস্তি দিচ্ছেন। কারণ ভাড়া নেই, তেল নেই, আয় নেই। কিন্তু কিস্তির তারিখ আছে, বাড়িভাড়ার তারিখ আছে, পরিবারের খিদে আছে।

    একসময় বিএনপি আর তাদের সঙ্গীরা মাঠে নেমেছিলেন মাংসের দাম বেশি বলে। সেটা ছিল বিরোধী দলের রাজনীতির অংশ, মানুষকে ক্ষেপানোর হাতিয়ার। মাংসের দাম নিয়ে আন্দোলন করা সেই নেতারা এখন ক্ষমতায়। এখন মানুষ মাংস না, ভাত আর ওষুধের কথা ভাবছে। সেই মাংসের স্বাধীনতার দাবিদাররা এখন ভাতের স্বাধীনতা দিতে পারছেন না।

    সরকারের প্রেস উইং বলছে সুখ-শান্তিতে আছে দেশ। তরিকুল বলছেন বাজারই হবে না আজ। কার কথা বিশ্বাস করবেন? যার পেট ভরা, সে সুখের খবর দেয়। যার পেট খালি, সে সত্যিটা বলে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?
    Next Article শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার
    JoyBangla Editor

    Related Posts

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা: ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি

    April 23, 2026

    দুর্নীতিপরায়ণ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেশ থেকে পালিয়ে ইলিয়াসের কাছে

    April 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    By JoyBangla EditorApril 23, 20260

    রোকেয়া কালেকটিভ প্রতিবেদক হত্যাকাণ্ডের দশবছর পর পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের…

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.