Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী
    Bangladesh

    শেখ হাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 24, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বগুড়ার সোনাতলার দরিদ্র কৃষক ইসমাইল মিয়া (৬৪) উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়মিত বিনামূল্যে ওষুধ পেতেন। কিন্তু গত ৪ মাস ধরে আর ওষুধ মিলছে না। বাধ্য হয়ে দোকান থেকে কিনে খেতে হচ্ছে। কিন্তু অভাবের সংসারে ওষুধের পেছনে অর্থব্যয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে এখন ওষুধ সেবন অনিয়মিত হয়ে পড়েছে।

    ইসমাইল মিয়া জানালেন, সংসারে এত মানুষের ভরণ-পোষনের পর ওষুধ কেনা হয় না নিয়মিত। বড় ছেলে ঢাকায় একটা কারখানায় চাকরি করে। টাকা পাঠালে এক সপ্তাহের ওষুধ কেনা যায়। ৩০ দিনের ওষুধের জায়গায় এখন এক সপ্তাহের ওষুধ খেয়ে কাটাতে হচ্ছে তাকে। গ্রামাঞ্চলে নয় শুধু, বন্দরনগরী চট্টগ্রামেরও একই অবস্থা।

    চট্টগ্রামের বাকলিয়া এলাকার সাজিয়া বেগম (৬০) প্রায় ১৫ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। স্বামী মারা যাওয়ার পরে দুই মেয়ের সংসারে ঠাঁই হয়েছে তার। গত তিন বছর ধরে পূর্ব বাকলিয়াস্থ স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ পান তিনি।

    সাজিয়া বেগম বলেন, ‘আগে হাসপাতাল থেকে দুইটা ওষুধ এক মাসের জন্য দিত। কিন্তু কিছুদিন হলো দুইটা ওষুধের মধ্যে একটা দেয়, আরেকটা ২০ দিনের বেশি দেয় না। মেয়েদের অভাবের সংসারে আমার ওষুধের খরচ বাড়তি বোঝা। ওরা কিনে না দিলে মানুষের কাছে হাত পাততে হয়।’

    শুধু ইসমাইল মিয়া বা সাজিয়া বেগম নয়; সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১০টি জেলা হাসপাতাল মিলিয়ে ৪৪৬টি অসংক্রামক রোগ (এনসিডি) কর্নারে নিবন্ধিত ১২ লাখের বেশি রোগী বর্তমানে ওষুধ সংকটে ভুগছেন। এর মধ্যে অধিকাংশই বয়োবৃদ্ধ ও নিম্নআয়ের মানুষ, যাদের নিয়মিত চিকিৎসা ব্যয় বহন করার সক্ষমতা সীমিত।

    স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় অপারেশন প্ল্যান (ওপি) বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানো এই কর্মসূচি মুখ থুবড়ে পড়ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মডেল বাস্তবায়ন করা স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

    শেখ হাসিনার উদ্যোগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের অক্টোবরে সিলেটের চারটি উপজেলায় পরীক্ষামূলকভাবে এনসিডি কর্নার চালু করা হয়। পরে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হয়। এসব কর্নারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শনাক্ত, চিকিৎসা, ওষুধ বিতরণ এবং রোগীদের নিয়মিত ফলোআপের ব্যবস্থা রয়েছে।

    হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এনএইচএফবি), জাইকা, আইসিডিডিআর,বি, ব্র্যাক হেলথসহ আটটি প্রতিষ্ঠান কর্নারগুলো স্থাপনে সেসময় সরকারকে কারিগরি সহায়তা দেয়। এর মধ্যে ৩২৭টি এনসিডি কর্নারে হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘সিম্পল অ্যাপ’ এর মাধ্যমে ৯ লাখের বেশি রোগী নিয়মিত সেবা নিচ্ছে। এর মধ্যে ৭ লাখ রোগী উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং ২ লাখ ডায়াবেটিসে আক্রান্ত।

    সবগুলো এনসিডি কর্নার মিলিয়ে এই ১২ লাখ রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের (এমআইএস)-এ সংক্ষরণের কার্যক্রম চলছে। এই এনসিডি কর্নার স্থাপন এবং যন্ত্রপাতি ও ওষুধের খরচ চালানো হয় ওপির টাকায়। কিন্তু ওপি না থাকায় প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না রোগী। কর্মসূচির আওতায় রোগ নিয়ন্ত্রণের হার ২০১৮ সালের ১৮ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে উন্নীত হয়েছিল। তবে ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় এ হার আবার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে জানা গেছে, এনসিডি কর্নারে ডায়াবেটিস রোগীদের জন্য মেটফরমিন ও গ্লিক্লাজাইড এবং উচ্চ রক্তচাপের জন্য অ্যামলোডিপিন, লোজারটেন পটাশিয়াম ও হাইড্রোক্লোরোথায়াজাইড দেওয়া হয়।

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, এই কর্মসূচির মাধ্যমে লাখো মানুষ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থেকে সুরক্ষা পেয়েছে। বিশেষ করে দরিদ্রদের। কর্নারে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশির ভাগই প্রান্তিক পর্যায়ের মানুষ। ওপি না থাকার কারণে এনসিডির কাজ থেমে গেলে তা হবে চরম ব্যর্থতা।

    কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল মোকাদ্দেস জানান, আগে রোগীদের একসঙ্গে দুই মাসের ওষুধ দেওয়া হলেও এখন ওপি বন্ধ হয়ে যাওয়ায় গত বছরের ফেব্রুয়ারি থেকে ওষুধের সংকট দেখা দিয়েছে। সংকটের কারণে ১০ দিনের বেশি দেওয়া সম্ভব হচ্ছে না।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) হালিমুর রশীদ বলেন, ওপি বন্ধ হয়ে যাওয়ায় অর্থায়ন সংকট তৈরি হয়েছে এবং বিকল্প উৎস থেকে অর্থ জোগানের সুযোগও সীমিত। আগামী বাজেটে হাসপাতালের তহবিল বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

    ওষুধ সংকটের আভাস দিয়ে গত ১৬ই মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) হালিমুর রশীদ স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের আগস্টে ওষুধ বরাদ্দ দেওয়া হলেও তা দিয়ে মাত্র ২ মাসের জন্য সেবা চালু রাখা সম্ভব হবে। নিয়মিত সরবরাহ নিশ্চিত না হলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের মধ্যে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে।

    সরকারের সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই অসংক্রামক রোগে ঘটে, যার মধ্যে ৩৪ শতাংশ হৃদরোগজনিত।

    চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্য সমস্যার রোগীদের নিয়মিত ওষুধ গ্রহণ ও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হয়। এ দুটি রোগের কারণে হৃদরোগ, কিডনি, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক ও দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।

    সব মিলিয়ে, এনসিডি কর্নারের ওষুধ সংকট দেশের জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় এক বিশাল সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত অর্থায়ন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল
    Next Article বরিশালের জনজীবনের সার্বিক সংকট ও সমাধান নিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এর মতবিনিময় অনুষ্ঠিত
    JoyBangla Editor

    Related Posts

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.