Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ট্রাম্পের অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল
    International

    ট্রাম্পের অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 26, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ সশস্ত্র হামলার ঘটনার পর থেকে একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। তিন হাজারের বেশি হাই-প্রোফাইল অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার যুবক কোল টমাস অ্যালেনের এই অতর্কিত হামলা পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

    স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতের সেই জমকালো আয়োজন যখন মাঝামাঝি পর্যায়ে, ঠিক তখনই বলরুমের বাইরে প্রথম গুলির শব্দ শোনা যায়। বলরুমের ভেতরে উপস্থিত থাকা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো সেই মুহূর্তের বর্ণনায় বলেন, ‘গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষের গুঞ্জন ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। প্রত্যেকে তখন নিজের জীবন বাঁচাতে টেবিলের নিচে বা মেঝের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিলেন।’

    জেনিন পিরো আরও যোগ করেন, ‘যখন পরিস্থিতি সামান্য থিতু হলো এবং আমি মাথা তুলে তাকালাম, দেখলাম দেয়ালের মতো করে আমাদের ঘিরে রেখেছেন শত শত নিরাপত্তাকর্মী। এফবিআই, সিক্রেট সার্ভিস এবং মেট্রোপলিটন পুলিশের দ্রুত তৎপরতা না থাকলে আজ কয়েক শ মানুষের প্রাণহানি ঘটতে পারত।’

    মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেফরি ক্যারল এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, হামলাকারী কোল টমাস অ্যালেন (৩১) ওই হোটেলেরই একজন নিবন্ধিত অতিথি ছিলেন। তথ্যটি গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। কারণ, হোটেলের অতিথি হওয়ায় তিনি স্বাভাবিক নিরাপত্তা স্ক্রিনিংয়ের আওতার বাইরে বা এর ভেতরেই অবস্থান করার সুযোগ পেয়েছিলেন।

    পুলিশ ইতিমধ্যে হিলটন হোটেলের ওই নির্দিষ্ট কক্ষটি সিলগালা করে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে কোনো ডিজিটাল এভিডেন্স, নথিপত্র বা আরও অস্ত্র মজুত ছিল কি না তা খতিয়ে দেখছেন। পিরো জানিয়েছেন, একটি নির্দিষ্ট কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল কি না, সেটিই এখন তদন্তের মূল বিষয়।

    ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এবং পুলিশ প্রধান জেফরি ক্যারল যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী কোল টমাস অ্যালেন একাই এই হামলা চালিয়েছেন। এখন পর্যন্ত তাঁর সঙ্গে আর কোনো গোষ্ঠী বা ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন তিনি ঠিক কাকে টার্গেট করেছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ক্যাবিনেট সদস্যরা বলরুমের ভেতরে থাকায় এই হামলার গুরুত্ব ও ঝুঁকির মাত্রা ছিল বহুগুণ বেশি।

    সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কারান তাঁর এজেন্টদের অসাধারণ পেশাদারির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের মাল্টি-লেয়ারড প্রোটেকশন সিস্টেম বা বহুমাত্রিক নিরাপত্তা স্তর যে কতটা নিখুঁতভাবে কাজ করে, আজকের ঘটনা তার প্রমাণ। হামলাকারী সিকিউরিটি চেকপয়েন্টে চার্জ করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এজেন্টরা তাকে নিষ্ক্রিয় করে ফেলেন।’

    হোটেলে ডিনার চলাকালে বাইরে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেহোটেলে ডিনার চলাকালে বাইরে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    তবে এই অভিযানে একজন এজেন্ট তাঁর প্রোটেক্টিভ গিয়ার বা বুলেটপ্রুফ জ্যাকেটের ওপর গুলিবিদ্ধ হয়েছেন। ডিরেক্টর কারান বলেন, ‘তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল। আমরা তাঁর এবং তাঁর পরিবারের জন্য দেশবাসীর কাছে প্রার্থনা চাই।’

    ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেলট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

    ক্যালিফোর্নিয়া থেকে আসা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে কড়া পাহারায় ফেডারেল কাস্টডিতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘ভায়োলেন্ট ক্রাইম’ বা সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল অফিসারকে হত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হচ্ছে। শিগগিরই তাঁকে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে উপস্থিত করা হবে।

    হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই হামলা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় ‘ওয়েক-আপ কল’ হিসেবে বিবেচিত হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকাবাডি: সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
    Next Article  ‘সংবিধানের কোথাও লেখা নেই জয় বাংলা নিষিদ্ধ’: ইমির মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে গর্জন
    JoyBangla Editor

    Related Posts

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.