Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দৌড়ে মানুষের রেকর্ড ভাঙলো চীনা রোবট
    Sports

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙলো চীনা রোবট

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 26, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট বেইজিং হাফ ম্যারাথনে মানুষের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত রোববার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত ২০২৬ বেইজিং ই-টাউন হাফ ম্যারাথনে এই বিস্ময়কর সাফল্য দেখায় রোবটটি।

    এপির এক প্রতিবেদনে বলা হয়, এই রোবটটি মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে ২১ কিলোমিটারের দৌড় শেষ করেছে, যা মানুষের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। এ বছরের মার্চে লিসবন রোড রেসে উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমো একই দূরত্ব প্রায় ৫৭ মিনিটে শেষ করেছিলেন।

    গত বছর প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেবার বিজয়ী রোবট সময় নিয়েছিল ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড। অর্থাৎ এ বছর রোবট প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে।

    এই রোবটটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। প্রতিষ্ঠানটির প্রকৌশলী ডু শিয়াওদি জানান, দক্ষ দৌড়বিদদের মতো করে রোবটটির নকশা করা হয়। এর পা প্রায় ৯৫ সেন্টিমিটার লম্বা এবং এতে শক্তিশালী লিকুইড-কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা অনেকটাই নিজেদের তৈরি প্রযুক্তি। ভবিষ্যতে এই প্রযুক্তি শিল্পক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।

    এই প্রতিযোগিতায় কেউ শুরুতেই পড়ে গেছে, আবার কেউ দৌড়ের সময় ধাক্কা খেয়েছে। তবে এই ইভেন্টে প্রায় ৪০ শতাংশ রোবট নিজেরাই দৌড় শেষ করেছে। বাকি ৬০ শতাংশ ছিল রিমোট কন্ট্রোলড।

    অনারের একটি রিমোট কন্ট্রোলড রোবট সবচেয়ে দ্রুত সময়ে ৪৮ মিনিট ১৯ সেকেন্ডে শেষ করেছিল। কিন্তু সেটি স্বয়ংক্রিয় না হওয়ায় চূড়ান্ত বিজয়ী হয়নি।

    দ্বিতীয় ও তৃতীয় স্থানেও একই কোম্পানির স্বয়ংক্রিয় রোবট ছিল, যারা যথাক্রমে প্রায় ৫১ মিনিট ও ৫৩ মিনিটে দৌড় শেষ করে। প্রতিযোগিতায় একটি রোবট ট্রাফিক পুলিশের মতো হাত ও কণ্ঠ দিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনাও দিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleটাওয়ার হ্যামলেটসের নির্বাচনে সাড়া  ফেলেছেন আমিনা আলী
    Next Article আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী
    JoyBangla Editor

    Related Posts

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026

    হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

    September 5, 2026

    ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.