ইউনূস ও তার উপদেষ্টাদের ভয়াবহ দুর্নীতি-অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন তথ্য-প্রমাণ উঠে আসছে বেশ কিছুদিন ধরে। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দুর্নীতি-অপকর্মের গোমর ফাঁস হচ্ছে।
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল দিয়ছেন চাঞ্চল্যকর তথ্য।
তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভুয়া সীমানাপ্রাচীর দেখিয়ে ৬৪ লাখ টাকা বিল তুলে নিয়েছেন! তার আপ্যায়ন খরচই ১ লাখ ১৮ হাজার টাকা!
২৯শে এপ্রিল, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অফিসে যারা আছেন, সবার সারা দিনের- দুপুরে এবং বিকেলের নাশতার জন্য বাজেট হলো মাত্র ১৫০ টাকা। আর একজন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী সাহেব এবং অতিথিদের জন্য আপ্যায়ন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা!’
এগুলো খতিয়ে দেখা উচিত উল্লেখ করে এই সাংবাদিক বলেন, অভিযোগগুলো মিথ্যা হলে উনি সম্মানিত হবেন, যদি মিথ্যা না হয় তাহলে জনগণের অর্থ অপচয়কারীর শাস্তি হবে। দুটোর একটিই তো হওয়া উচিত।
তবে এ বিষয়ে ফারুকীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
