ইউনুসের হিংসার মাশুল দিচ্ছে ছোট্ট শিশুরা
২৬৩ শিশু—শুধু “উপসর্গে”। আরও ৫৪ শিশু—নিশ্চিত হামে। মোট ৩১৭টি ছোট প্রাণ হারিয়েছে। আক্রান্ত প্রায় ৫০ হাজার।
এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না—এটা অবৈধ ইউনুস সরকারের লোভ ও হিংসার ফলাফল।
২০২৪ সালের আগস্টের পর ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার কার্যত টিকাদান কর্মসূচি থামিয়ে দেয়। সময়মতো টিকা কেনা হয়নি, সরবরাহ ভেঙে পড়ে, জাতীয় ক্যাম্পেইন বন্ধ থাকে—আর সেই শূন্যতায় ছড়িয়ে পড়ে হাম। ইউনিসেফ থেকে টিকা না নিয়ে ওপেন টেন্ডারের নামে টিকার ব্যবসা করতে চেয়েছিল ইউনুস। আজ সেই লোভের শিকার আমাদের শিশুরা।
যে দেশে একসময় টিকাদান ছিল সাফল্যের উদাহরণ, সেখানে আজ শিশুরা মরছে হামের মতো বিলুপ্তপ্রায়, প্রতিরোধযোগ্য রোগে। বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, সতর্কবার্তা দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা, অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার হাতে সময়ও ছিল—কিন্তু ছিল না সদিচ্ছা।
এই মৃত্যুগুলো “দুর্ভাগ্য” নয়—এগুলো অবহেলা, বিলম্ব আর ইউনুসের দায়িত্বহীনতার নির্মম পরিণতি।
এই মৃত্যুগুলোর দায় ইউনুসের এবং তাকে যারা ক্ষমতায়ন করেছিল সেই বিএনপি-জামায়াত-এনসিপির।
