Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘এই দুঃখটা নিয়েই আমি মরব’: সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে ডলি জহুরের আর্তনাদ!

    May 8, 2026

    সিলেটে বইমেলা হচ্ছে ১০ মে থেকে ১৮ মে

    May 8, 2026

    একবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তায় এক বৃদ্ধ লোক প্রস্রাব করছিলেন, তারপর…

    May 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মজয়ন্তীতে শেখ হাসিনার শ্রদ্ধা ও শুভেচ্ছা
    Art & Culture

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মজয়ন্তীতে শেখ হাসিনার শ্রদ্ধা ও শুভেচ্ছা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 8, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

    প্রিয় দেশবাসী,

    বিরলপ্রজ প্রতিভার শ্রেষ্ঠ এই বাঙালি আমাদের সৃজন-মনীষার প্রতীক। তাঁর চিন্তা-চেতনা ও মননের সঙ্গে বাঙালির সাংস্কৃতিক চেতনার স্ফূরণ ঘটেছে। নানা দিকদর্শী সৃষ্টি ও কল্যাণমুখী কর্মতৎপরতার কারণে রবীন্দ্রনাথ আমাদের কাছে স্মরণীয় ও বরণীয়।

    প্রিয় ভাই ও বোনেরা,

    বিপুল সৃষ্টি কাজেকর্মের পাশাপাশি বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও আমৃত্যু তিনি ছিলেন সক্রিয়। গ্রামীণ সমাজের উন্নয়নে প্রতিষ্ঠা করেন ‘শ্রীনিকেতন’। মধ্যবিত্ত বাঙালির মননগত বিকাশ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিদ্যালয়। পূর্ববাংলা তথা আজকের বাংলাদেশে দরিদ্র প্রজাদের ভাগ্যোন্নতির জন্য তিনি সমবায় ব্যাংক, সমবায়নীতি ও কল্যাণবৃত্তি চালু করেন। প্রতিষ্ঠা করেন হেলথ্ কোঅপারেটিভ্ সোসাইটি ও কৃষি ল্যাবরেটরি। কুটিরশিল্পের উন্নয়নেও কাজ করেছেন রবীন্দ্রনাথ।

    আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ এবং সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহান এক প্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও অনুপ্রেরণা তিনি। পাকিস্তান সরকার ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তানে রবীন্দ্রচর্চা নিষিদ্ধ ঘোষণা করলে বঙ্গবন্ধু দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন, ‘আমরা রবীন্দ্রনাথের বই পড়বই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবই এবং রবীন্দ্রসঙ্গীত এ দেশে গীত হবেই।’ রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন বঙ্গবন্ধুর সেই ঘোষণারই প্রতিফলন।

    প্রিয় দেশবাসী,

    রবীন্দ্রবিরোধিতা ষাটের দশকেই মিটে যাওয়ার কথা ছিল। কিন্তু স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হওয়ার পরও পাকিস্তানের ছায়ামুক্ত হতে পারিনি আমরা। স্বাধীনতাবিরোধিরা ক্ষমতার কেন্দ্রে থেকে  সমস্ত অর্জনকে নস্যাৎ করে দিচ্ছে। ফলে রবীন্দ্রনাথ আরো বেশি প্রাসঙ্গিক এখন। মৌলবাদী শক্তি অতীতের মতো আজও তাঁকে টার্গেট করেছে।

    আমাদের কাজ হবে রবীন্দ্রনাথকে আরো বেশি চর্চা করে তার জবাব দেওয়া।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    আঁধার কেটে ভোর হোক

    বাংলাদেশ চিরজীবী হোক।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএমন সাহসী ও মানবিক অফিসারই সমাজ বদলানোর অনুপ্রেরণা
    Next Article একবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তায় এক বৃদ্ধ লোক প্রস্রাব করছিলেন, তারপর…
    JoyBangla Editor

    Related Posts

    ‘এই দুঃখটা নিয়েই আমি মরব’: সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে ডলি জহুরের আর্তনাদ!

    May 8, 2026

    সিলেটে বইমেলা হচ্ছে ১০ মে থেকে ১৮ মে

    May 8, 2026

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    এমন সাহসী ও মানবিক অফিসারই সমাজ বদলানোর অনুপ্রেরণা

    May 8, 2026

    কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

    May 8, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    ‘এই দুঃখটা নিয়েই আমি মরব’: সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে ডলি জহুরের আর্তনাদ!

    By JoyBangla EditorMay 8, 20260

    বাংলাদেশের অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তী ডলি জহুর। কয়েক দশক ধরে নিজের অভিনয় দিয়ে জয় করেছেন…

    সিলেটে বইমেলা হচ্ছে ১০ মে থেকে ১৮ মে

    May 8, 2026

    একবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তায় এক বৃদ্ধ লোক প্রস্রাব করছিলেন, তারপর…

    May 8, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মজয়ন্তীতে শেখ হাসিনার শ্রদ্ধা ও শুভেচ্ছা

    May 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    এমন সাহসী ও মানবিক অফিসারই সমাজ বদলানোর অনুপ্রেরণা

    May 8, 2026

    কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

    May 8, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.