কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উজ্জাপন করল সোনার তরী ইউকে। গত ৯ মে শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিসনেস সেন্টারে আয়োজিত হয় অনুষ্ঠানটি। কবি গুরুর জন্মদিন ২৫শে বৈশাখ উপলক্ষে সোনার তরীর সদস্যবৃন্দ এবং কমুনিটির বিশিষ্টজন তাঁরই গান কবিতা এবং তাঁর কর্মকে স্মরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলেন।
আলোচনায় ছিলেন রবীন্দ্র গবেষক ডঃ কানণ পুরকায়স্থ। তিনি কবিগুরুর জীবনীর কিছু বিশেষ অধ্যায়ে আলোকপাত করেন। আলোচনায় আরো অংশগ্রহণ করেন মঞ্জু রায়।

কবিতা পাঠে ছিলেন বর্ষীয়ান সংস্কৃতি কর্মী গোলাম কবির। এছাড়াও লন্ডনের রবি প্রেমী এবং বিদগ্ধজনের আগমনে অনুষ্ঠানটি জ্ঞানীগুণীদের এক মিলনমেলায় পরিণত হয়। এনায়েত হোসেন সরওয়ার এর প্রাণবন্তু সঞ্চালনায় অনুষ্ঠানটি পায় একটি বিশেষ মাত্রা।
গানে ছিলেন জয় বিনায়ক, এনাম উদ্দিন, শ্যামল মন্ডল, রাজশ্রী মজুমদার, শৈলেন্দ্র দেব এবং সুনয়ন চৌধুরী। তবলায় মিন্টু গোওস্বামী এবং কীবোর্ড ও শব্দ নিয়ন্ত্রণে প্রীতম সাহা।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সোনার তরীর সমন্বয়ক জয় বিনায়ক।
