Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লাকসামে মাদ্রাসার নামে আয়নাঘর: ছাত্রীদের যৌন নির্যাতনের পর হত্যার লোমহর্ষক ঘটনা
    Education [ শিক্ষা ]

    লাকসামে মাদ্রাসার নামে আয়নাঘর: ছাত্রীদের যৌন নির্যাতনের পর হত্যার লোমহর্ষক ঘটনা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 15, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কুমিল্লার লাকসামে ‘ইকরা মহিলা আবাসিক মাদ্রাসা’ এখন এক আতঙ্কের নাম। একের পর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ এই প্রতিষ্ঠানটির দিকে আঙ্গুল তুলছে। সবশেষ সপ্তম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারের (১৩) মৃত্যু রহস্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের ভয়াবহ আলামত, অন্যদিকে ডিএনএ রিপোর্টে ‘নেতিবাচক’ ফলাফল সব মিলিয়ে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

    সামিয়া আক্তারের মৃত্যুর আগে দেওয়া জবানবন্দি এই মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। স্বজনদের দাবি, মৃত্যুর ঠিক আগে নার্সের কাছে সামিয়া বলে গেছে, “হুজুর বোরকা পরে এসে রাতে রুম থেকে নিয়ে যেত, তারপর রাতভর চলত নির্যাতন।” ধর্ষণের ফলে সামিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার নাটক সাজায় বলে অভিযোগ উঠেছে।

    মামলার তদন্তে সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ফরেনসিক ও ডিএনএ রিপোর্টের বৈপরীত্য নিয়ে। চিকিৎসকের দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে সামিয়ার যৌনাঙ্গ ও পায়ুপথে ভয়াবহ যৌন নির্যাতনের আলামত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আশ্চর্যজনকভাবে ডিএনএ পরীক্ষায় কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। মাদ্রাসার ১২ জন শিক্ষক-কর্মচারীর ডিএনএ পরীক্ষা করা হলেও কারো সাথে মেলেনি।

    এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদী ও সামিয়ার মা শারমিন আক্তার। তার দাবি, প্রভাবশালীদের চাপে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

    মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, সামিয়া ৫ তলার জানালার ৬ ইঞ্চি ফাঁক দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে মারা গেছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, মাত্র ৬ ইঞ্চি গ্রিলের ফাঁক দিয়ে একজন কিশোরীর বের হওয়া অসম্ভব। এছাড়া মাদ্রাসাজুড়ে অসংখ্য সিসি ক্যামেরা থাকলেও রহস্যজনকভাবে ঘটনার সময়কার সব ক্যামেরা ‘বিকল’ ছিল বলে দাবি করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন।

    স্থানীয়দের অভিযোগ, এই মাদ্রাসায় ছাত্রীদের শারীরিক ও যৌন নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা। ২০২১ সালের ঘটনা নুসরাত (১০) নামের এক শিশু রান্না করা গরম ডালের পাতিলে পড়ে মারা গেছে বলে প্রচার করা হয়। অভিযোগ আছে, সে সময়ও বড় অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিয়েছিল কর্তৃপক্ষ।

    প্রথম তদন্তকারী কর্মকর্তা সামিয়ার শরীরে মারাত্মক আঘাত থাকলেও রিপোর্টে শুধু ‘হাতের ইনজুরি’ উল্লেখ করেছিলেন। যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

    বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে। সত্য উদঘাটনে সামিয়ার লাশ পুনরায় কবর থেকে তুলে ময়নাতদন্তের পরিকল্পনা করছে প্রশাসন।

    সন্তানহারা মা শারমিন আক্তার বলেন, “আমার মেয়েটা মরার আগে সব বলে গেছে। ওরা ওকে ধর্ষণ করে ছাদ থেকে ফেলে মেরেছে। আমি টাকার বিনিময়ে আপোষ চাই না, আমি খুনিদের ফাঁসি চাই।”

    লাকসামের এই ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও দ্রুত বিচার নিশ্চিত না হলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এমন অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বজুড়ে ডানপন্থার উত্থান
    Next Article হাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ভাবতে হবে

    August 26, 2026

    ঢাকা বিশ্ববিদ্যিালয় প্রতিষ্ঠা নিয়ে নানা কথা:অদেখা অধ্যায়

    August 23, 2026

    মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড

    August 19, 2026

    শিশুদের শেখাতে হবে খেলার মাধ্যমে: ববি হাজ্জাজ

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    By JoyBangla EditorAugust 28, 20260

    জুলাই ষড়যন্ত্র শুধু একটি সরকার পতনের ষড়যন্ত্র নয়, এটি বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে জাতিগত…

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.