Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘জয় বাংলা’ লেখায় ছাত্রলীগ কর্মীর ওপর বিএনপির হামলা, বাঁচাতে গিয়ে নিহত মা
    Bangladesh

    ‘জয় বাংলা’ লেখায় ছাত্রলীগ কর্মীর ওপর বিএনপির হামলা, বাঁচাতে গিয়ে নিহত মা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 18, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে ছৈয়দা বেগম (৪৮) নামে এক মায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের থাইংখালী-থাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ছৈয়দা বেগম স্থানীয় শ্রমজীবী সাব্বির আহমদের স্ত্রী। পরিবার জানায়, তার ছেলে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে রাজনৈতিক কারণে আটক করে মারধর করছিল ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী নেতাকর্মীরা।

    অভিযোগ উঠেছে উখিয়া উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী জিসান, শ্রমিক দল নেতা সাইফুল সিকদার, রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, ছাত্রদল কর্মী আকাশ ও বিএনপি কর্মী সামসু আলম প্রকাশ অ্যাম্বুলেন্স সামসুসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

    অভিযুক্ত মিজান সিকদার ও জিসান বাবা-ছেলে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে এলাকায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

    থাইপালং এলাকায় দেওয়ালে ‘জয় বাংলা’ লেখার কারণে শনিবার রাতে বিএনপি ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে তুলে নিয়ে যায় এবং বেদম মারধর শুরু করে। তাকে বাঁচাতে গেলে তার ভাই এনজিওকর্মী এসএম ইমরানকেও মারধর করা হয়।

    পরে খবর পেয়ে ছেলেকে রক্ষা করতে এগিয়ে যান তার মা ছৈয়দা বেগম। এ সময় তাকেও বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হাসপাতালে নিহতের সন্তানেরা জানান, মিজান সিকদার, জিসান, আব্দুল করিম, সাইফুল সিকদার, আকাশ, শামসুল আলমসহ কয়েকজনের নেতৃত্বেই তাদের মাকে হত্যা করা হয়েছে।

    তবে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে মারধরের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে নিজেদের হেফাজতে নেয়। তবে বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে জানা গেছে।

    অভিযোগের বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর দাবি, “খবর নিয়ে দেখেছি এমন কোনো ঘটনা ঘটেনি। ঘরে পড়ে গিয়ে ওই নারী মারা গিয়ে থাকতে পারেন।”

    তবে অভিযোগ ওঠায় প্রশাসনকে তদন্তের অনুরোধ করেছেন বলেও জানান তিনি।

    উখিয়া থানার উপ-পরিদর্শক উমেছিং মারমা জানান, খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে আব্দুর রহমানকে হেফাজতে নেয়। তবে পুলিশ যাওয়ার আগেই মারধরের ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, আব্দুর রহমানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা এক নারীর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখতে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ
    Next Article “ক্লাইভ-মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই”: বিস্ফোরক মন্তব্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল

    October 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    By JoyBangla EditorOctober 5, 20260

    যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কর্মীদের পরিবার তথা নির্ভরশীলদের (ডিপেন্ডেন্ট) ব্রিটেনে নিয়ে আসার প্রক্রিয়ায় স্পষ্টতা আনতে নতুন…

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.