Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি
    Lifestyle

    বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 19, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিয়ের আসরে গানবাজনা, নাচ কিংবা বর-কনের আংটি বদল তো নিয়মিতই দেখা যায়। কিন্তু জমকালো বিয়ের মঞ্চকে যদি আচমকা বানিয়ে ফেলা হয় কুস্তির রিং আর সেখানে যদি সংসারের খাটুনি ও ঘরকন্নার কাজ থেকে রেহাই পাওয়ার শর্তে খোদ বর-কনে কুস্তি লড়াইয়ে মেতে ওঠেন, তবে কেমন হবে? ঠিক এমন এক মজার ও অদ্ভুত ঘটনা ঘটেছে চীনে।

    দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তাঁর কনে নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করেন। প্রথাগত কোনো পারফরম্যান্স বা খেলার পরিবর্তে অতিথিদের তাক লাগিয়ে দিয়ে মঞ্চের মাঝখানে তৈরি করা হয় আস্ত একটি কুস্তির রিং। শর্ত ছিল একটাই—যিনি কুস্তিতে জিতবেন, বিয়ের পর তাঁকে আর ঘরের কোনো কাজ করতে হবে না।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর-কনে অত্যন্ত নাটকীয়ভাবে রিংয়ে প্রবেশ করছেন এবং আমন্ত্রিত অতিথিরা উল্লাসে ফেটে পড়ে নিজেদের ফোনে সেই মুহূর্ত ধারণ করছেন।

    শুধু বর-কনেই নন, তাঁদের রেসলার বন্ধুরাও এ রোমাঞ্চকর আয়োজনে যোগ দিয়ে নানা ধরনের চমৎকার কুস্তির কৌশল প্রদর্শন করেন।

    বেশ কয়েক রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত রাউন্ডে বরকে কুপোকাত করে জয় ছিনিয়ে নেন কনে। রেফারি যখন কনেকে বিজয়ী ঘোষণা করে বরকে পরাজিত হিসেবে ঘরকন্নার সব কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন, তখন পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।

    পরে বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চীনা গণমাধ্যমকে বলেন, পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল। নিরাপত্তার খাতিরে এতে শুধু প্রশিক্ষিত কুস্তিগিরেরাই অংশ নেন।

    কুস্তিগির বর আরও বলেন, বিয়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি প্রথাগত বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ বাঁচাতেই তাঁরা এই অভিনব বুদ্ধি খাটান। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যতিক্রমী বিয়ের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা নবদম্পতির এমন সৃজনশীলতা ও রসবোধের প্রশংসা করেছেন। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান
    Next Article বিদেশিদের শর্ত পূরণে বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধি: দরিদ্র জনগোষ্ঠীর ঘাড়ে চাপছে বোঝা
    JoyBangla Editor

    Related Posts

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    আমাদের এক বন্ধু

    October 9, 2026

    বাবা-মা সন্তানের ধর্ম ঠিক করবেন, জাপান বললো-না

    October 9, 2026

    হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.