Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাষ্ট্রে বিচারহীনতা মানে ধর্ষণের অনুমতি!
    Bangladesh

    রাষ্ট্রে বিচারহীনতা মানে ধর্ষণের অনুমতি!

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 22, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সেজুল হোসেন

    বছরের পর বছর শুধু ঘটনা ঘটার পরে ফেসবুকে জনদাবির কারণেই বিচার হবে? রাষ্ট্রের এই বিষয়ে কোনো দায় নেই? আইন কী বলে? সংবিধান কী বলে? সরকারের দায়বদ্ধতা কী বলে? রাজনৈতিক দলের দায়িত্ব কী বলে?

    নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং দণ্ডবিধি, ১৮৬০— এগুলোর কথা খুব কাগজে-কলমে শোনা যায়। সংবিধানও যেন কাগজেই সীমাবদ্ধ। সেখানে জনগণের মৌলিক অধিকার নিয়ে কত কিছু বলা আছে। তবু জনগণকে মাঠে নামতে হয়, ফেসবুকে প্রতিবাদের মুখে সরকারের টনক নড়াতে হয়। না হলে বিচার এগোয় না, বিচার হয় না।

    গত ১০ বছরের হিসাব দেখুন। শুধুমাত্র লিখিত অভিযোগের হিসেবমতে গত ১০ বছরে বাংলাদেশে অন্তত ৫,৬৩২ জন ধর্ষণের শিকার হয়েছেন। প্রকৃত সংখ্যাটা কেউ জানে না। ২০২৩ সালে ৫,১৯১টি এবং ২০২৪ সালে ৪,৩৯৪টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। প্রতিদিন গড়ে ভুক্তভোগী ১৩ জন।

    ২০২৫ সালে শুধু প্রথম ৭ মাসেই শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে ৭৫%। এর মধ্যে ৪৯ জন ছিল মাত্র ০–৬ বছর বয়সী। এপ্রিল ২০২৬ পর্যন্ত ১২ বছরের নিচে ৫৬ জন মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের বয়স ৬ বছরেরও কম।

    একটু ঘেঁটে দেখলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এখন বিচারের অপেক্ষায় ১,৩২,১০৭টি মামলা। এর মধ্যে ৩০,৩৬৫টি মামলা ৫ বছরেরও বেশি সময় ধরে ঝুলছে। শিশু-সংক্রান্ত মামলায় সাজার হার ০.৫২%, নারী-সংক্রান্ত মামলায় ২.৬১%। ঢাকা মেট্রোপলিটন এলাকায় গত ৫ বছরে এই ধরনের মামলায় সাজা হয়েছে মাত্র ২৪ জনের।

    অন্যদিকে মসজিদ ও মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনা কমছে না, বরং চক্রবৃদ্ধি হারে বাড়ছে। কী পরিমাণ বাড়ছে, সেই পরিসংখ্যানও কেউ রাখছে না। রাষ্ট্র আসলে এসব গুনতে চায় না। গুনলেই সমস্যা।

    পুরুষের এই বিকৃতি হঠাৎ বাড়েনি। এর পেছনে অবশ্যই কাঠামোগত কারণ আছে। যখন ধর্ষক জানে তার শাস্তি হবে না, তখন অপরাধ করতে তার ভয় করে না। দেখুন, সাজার হার ০.৫%। মানে ৯৯.৫% ধর্ষকই মুক্ত থেকে যাচ্ছে।

    আর আমাদের সমাজ কতটা বর্বর! এখনও একটা শিশুর গায়ে কী পরেছিল, কতটা সেজেছিল, এসব প্রশ্ন করা হয়। সমাজের এই মানসিকতা অপরাধীকে ভিতরে ভিতরে সাহস দেয়, কারণ সে জানে তার বিরুদ্ধে বিচারের দাবি উঠলে কেউ না কেউ পোশাক আর সাজসজ্জার প্রসঙ্গ তুলে ঘটনাকে হালকা করার চেষ্টা করবে।

    আবার দেখুন, বেশিরভাগ মামলা আদালত পর্যন্ত পৌঁছায় না। পরিবার, সালিশ, গ্রাম্য মাতবর টাকার বিনিময়ে মীমাংসা করিয়ে দেয়, কিংবা বিয়ে পড়িয়ে দেয়।

    আরেকটি বিষয় হলো অপ্রতিরোধ্য পর্নোগ্রাফির সহজলভ্যতা। নিয়ন্ত্রণহীন পর্নোগ্রাফি এবং যৌনশিক্ষার সম্পূর্ণ অনুপস্থিতি একটি বিপজ্জনক সমীকরণ তৈরি করেছে।

    যেসব মোল্লারা বলে “শয়তানের ধোঁকায় পড়ে” বলাৎকার করেছে, তাদের মোবাইল ঘেঁটে দেখুন, বাড়িতে ৩–৪টা বউ রেখে এসে মোবাইলে পর্ন দেখে শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ছে।

    মাদ্রাসার বোর্ডিং ও হোস্টেলগুলো, যেখানে শিশুরা থাকে, সেখানে পর্যাপ্ত নজরদারি নেই। শিশুগুলো সবচেয়ে অরক্ষিত অবস্থায় থাকে। এত ঘটনার পরও মানুষ কী বিশ্বাসে বাচ্চাদের এভাবে রেখে যায়, সেটা আমার মাথায় আসে না।

    ধর্ষণের যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলো শুধু স্ট্যাটিস্টিকস না, এগুলোর প্রতিটা একটি শিশু, একটি ভেঙে পড়া পরিবার, একটি রাষ্ট্রের ব্যর্থতা।

    আর রাষ্ট্রে বিচারহীনতা মানে অনুমতি। সহজ হিসাব, এই রাষ্ট্র প্রতিদিন নতুন ধর্ষকদের অনুমতি দিচ্ছে।

    দয়া করে আপনার শিশুর নিরাপত্তার দায়িত্ব নিজে নিন। যৌনবিকৃত পুরুষ আশপাশেই ঘুরছে। এরপর আপনার রামিসা যে খবর হবে না, এই দেশে সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে না।

    লেখক- গীতিকার ও বিশ্লেষক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশিশু হত্যা-ধর্ষণের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
    Next Article গীতিকবি মাহফুজা রহমানের বই প্রকাশনা উৎসব ও মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা
    JoyBangla Editor

    Related Posts

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.