Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে পারেনি বিএনপি ও জামায়াত-শিবির
    Politics

    ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে পারেনি বিএনপি ও জামায়াত-শিবির

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম বাঁক-বদল ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের শেষ বিদায়েও ছড়াল চরম রাজনৈতিক উত্তাপ।

    আজ মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় জানাজার আগে মাঠ দখল করে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদের সাথে ছিল স্থানীয় জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরাও।

    ফলে জানাজাস্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক চরম উত্তেজনাপূর্ণ ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২রা জুন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। তারা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রবীণ এই নেতার জানাজা সেখানে না পড়ানোর জোরালো দাবি জানান।

    এ সময় মাঠজুড়ে ‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’ এবং ‘একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জবাই কর’ সহ অত্যন্ত উগ্র ও চাঞ্চল্যকর স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

    এই বিক্ষোভের ফলে পুরো এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধৈর্য্য ধরে তাদের প্রতিহত করেন। তাদের শক্ত উপস্থিতির কারণে বিএনপি-জামায়াত, শিবির-এনসিপির সন্ত্রাসীরা বাড়াবাড়ি করতে পারেননি।

    এর আগে, দীর্ঘদিন বার্ধক্যজনিত ও লিভারের জটিলতায় ভুগে গত বছরের ২৪শে সেপ্টেম্বর থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। অবশেষে গতকাল সোমবার (১লা জুন) বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    গতকালই বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। আজ মঙ্গলবার দুপুরে প্রবীণ এই রাজনীতিবিদের মরদেহ হেলিকপ্টারযোগে তার আজন্ম চেনা রাজনৈতিক চত্বর ও নিজ জেলা ভোলায় নিয়ে আসা হয়।

    বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসীদের হুমকি-ধমকির মাঝেই পরবর্তীতে নির্ধারিত সূচি অনুযায়ী ভোলা সরকারি হাই স্কুল মাঠে হাজার হাজার মুসল্লীর উপস্থিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজা শেষে এই মহান মুক্তিযুদ্ধের সংগঠককে তার নিজ এলাকা দক্ষিণ গঙ্গাপুরের কোরালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে অশ্রুসিক্ত নয়নে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত করা হয় তাকে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআবারও শুরু ইরান-যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা
    Next Article চট্টগ্রামে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানে উত্তাল জিইসি মোড়: বিএনপি-জামায়াতের আলটিমেটামের পর পুলিশের গণগ্রেপ্তার
    JoyBangla Editor

    Related Posts

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.