Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
    Sports

    ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ফুটবলের সবচেয়ে বড় আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এবার রেকর্ড সংখ্যক ৪৮টি দেশের অংশগ্রহণে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠাতব্য এই বিশ্বকাপকে ঘিরে যখন বিশ্বজুড়ে চলছে উন্মাদনা, তখন বাংলাদেশের জন্যও এক গর্বের খবর এসেছে। বিশ্বকাপের এই মহাযজ্ঞে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণী ফারজিন গনি।

    জানা যায়, একমাত্র বাংলাদেশি ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজিন। গত ২ জুন দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি কানাডার টরন্টোতে উদ্দেশে যাত্রা করেছেন বলে জানা গেছে।  ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের জাতীয় পতাকা বহন এবং খেলোয়াড়দের মাঠে প্রবেশের আনুষ্ঠানিকতায় সহায়তা করবেন তিনি।

    মেয়ের এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মা রোজানা নাসিম। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মেয়ে ফারজিন গনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। কানাডার টরন্টোয় অনুষ্ঠাতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ থেকে একমাত্র ভলান্টিয়ার হিসেবে সে সুযোগ পেয়েছে। প্রায় ৩০ লাখ আবেদনকারীর মধ্য থেকে বিশ্বব্যাপী মাত্র ৩,০০০ জন নির্বাচিত হয়েছেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছে আমার মেয়ে।’

    ‎

    ফারজিন সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি আরও লেখেন, মাঠে ফুটবল খেলোয়াড়দের সহায়তা করবে এবং ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের পতাকা ধরে রাখবে। জীবন বদলানো এই অনন্য যাত্রায় আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আল্লাহ যেন তাকে সুস্থ, নিরাপদ ও সফলভাবে এই স্বপ্নের মঞ্চে দায়িত্ব পালন করার তৌফিক দেন।

    জানা যায়, এবারের আসরের জন্য বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে ফিফা। এসব ভলান্টিয়ার স্টেডিয়াম পরিচালনা, দর্শক সহায়তা, টিকিট ব্যবস্থাপনা ও মিডিয়া সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

    আয়োজক সংস্থা ভলান্টিয়ারদের জন্য প্রশিক্ষণ, আবাসনসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই আসরে তারা বিশ্বসেরা ফুটবলারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ভলান্টিয়াররাই এই টুর্নামেন্টের প্রাণশক্তি; তাদের অংশগ্রহণ ছাড়া এমন বড় আয়োজন সফল করা সম্ভব নয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরান যুদ্ধ থামাতে প্রস্তাব পাস করলো মার্কিন প্রতিনিধি পরিষদ
    Next Article কারাগার থেকে বাসায় পৌঁছেছেন সেলিনা হায়াৎ আইভী
    JoyBangla Editor

    Related Posts

     ‘মেসির বিদায় যেন ফুটবল-যুগের আবেগঘন সমাপ্তি’

    October 8, 2026

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.