Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে
    Bangladesh

    দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 17, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিজের নির্বাচনী এলাকায় দুই ছেলের নামে দুটি নতুন ইউনিয়নের নামকরণের অভিযোগ ওঠার পর শেষ পর্যন্ত সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

    বিষয়টি নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলার মধ্যে আজ সোমবার জাতীয় সংসদে এ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তার জবাবে প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, তা নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। প্রতিমন্ত্রীর দাবিকে ‘হাস্যকর’ আখ্যা দেন সাধারণ মানুষ।

    এর আগে হিন্দু দেবতা শিব-এর নাম থাকায় বগুড়ার সর্ববৃহৎ উপজেলা শিবগঞ্জ-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানান দিয়েও সমালোচনার মুখে পড়েন শাহে আলম।

    আজ ১৫ই জুন, সোমবার জামায়াতের সাংসদ শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার দুটি উপজেলায় কয়েকটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এর মধ্যে একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে প্রতিমন্ত্রীর পরিবার বা মীর বংশের নামে।

    এছাড়া তার দুই সন্তানের নামে যথাক্রমে দিগন্ত ও সীমান্ত নামে আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    এই অভিযোগের প্রেক্ষিতে সংসদের ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত হিসেবে ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    তিনি বলেন, তার নির্বাচনী এলাকা মোকামতলার প্রত্যন্ত অঞ্চলে সৈয়দপুর ও দেউলী নামে দুটি ইউনিয়ন ছিল। ইউনিয়ন দুটির আয়তন অনেক বড় হওয়ায় সেগুলো ভাগ করার উদ্যোগ নেওয়া হয়।

    স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই ও গণশুনানি করে নতুন দুটি ইউনিয়নের নামকরণ করেন বলে দাবি তার।

    প্রতিমন্ত্রী জানান, সৈয়দপুর ইউনিয়নটি গাবতলী ও সোনাতলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় মূল নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় নতুন ইউনিয়নটির নাম রাখা হয়েছে সীমান্ত ইউনিয়ন।

    অপরদিকে দেউলী ইউনিয়নটি গাইবান্ধার কাছে এবং মূল এলাকা থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের মতামতের ভিত্তিতে সেটির নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।

    নামকরণের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন স্থানে সীমান্ত ও দিগন্ত নামে বিদ্যমান এলাকাগুলোর উদাহরণও সংসদে তুলে ধরেন।

    জামায়াতের সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, “এরকম সীমান্ত ও দিগন্ত নামকরণ বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেন এর সাথে আমার সন্তানদের নাম জড়ালেন।”

    তবে নামের মিলের বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, “মিরাক্যালি (কাকতালীয়) আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত ও মীর দিগন্ত।”

    তবে ইচ্ছাকৃতভাবে নামকরণের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, “আমার যদি ইনটেনশন থাকতো সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করার, তাহলে তো আমি প্রশাসনকে বলতাম মীর সীমান্ত ও মীর দিগন্ত রাখার। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নাই মাননীয় স্পিকার।”

    হিন্দু দেবতার নাম থাকায় বদলে ফেলা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম, প্রতিমন্ত্রীর ঘোষণা

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এই উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা।

    গত ১২ই জুন, শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।

    এসময় স্থানীয় তৌহিদি জনতার নামধারীরা বলেন, মুসলমানের দেশে হিন্দু দেবতার নামে উপজেলার নাম আমরা মানি না। তাই এর নাম পরিবর্তন আমাদের অনেকদিনের দাবি ছিল। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন নাম বদলের।

    যদিও হিন্দু দেবতা শিব-এর নামের প্রসঙ্গ এড়িয়ে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শিবগঞ্জ নামে আরেকটি উপজেলা আছে (চাঁপাইনবাবগঞ্জে)।

    একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি। তবে অতীতে কখনো নাম নিয়ে কাজের জটিলতা হয়নি, এখন কেন হচ্ছে- এমন প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জবাসী সমর্থন দিলে উপজেলার নাম বদলে মহাস্থান নামকরণ করা হবে।

    উল্লেখ্য, ভৌগলিক অবস্থান অনুযায়ী শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা। এর আয়তন ৩১৫ কি.মি.। বগুড়া জেলা শহর হতে ১৯ কি.মি. উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।

    এর আগে চলতি বছরের ১২ই এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮.৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখ।

    শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরনের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা
    Next Article বাবা মুক্তিযুদ্ধে শহিদ হওয়ার ১০ বছর পর জন্ম জামায়াত এমপির! সংসদে চাঞ্চল্যকর দাবি
    JoyBangla Editor

    Related Posts

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    আজ ১০ই জুলাই, হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.