একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে সরাসরি পাকিস্তানের পক্ষে অংশ নিয়ে লাখ লাখ নিরস্ত্র বাঙালি নিধন, নারীদের সম্ভ্রমহানি ঘটানো, লুটতরাজ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে দায়ী জামায়াতে ইসলামীর নেতরা এখন সংসদে। ঘৃণ্য অতীত মুছে দিতে সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা, মুক্তিযুদ্ধের পক্ষে থাকা নিয়েও মিথ্যাচার করছেন বলে অভিযোগ।
সম্প্রতি নীলফামারী-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিম সংসদে দাঁড়িয়ে দাবি করেন তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন! এমনকি তার পিতা মো. আব্দুল কাদের সৈয়দী এবং দাদা দুজনই মুক্তিযুদ্ধে শহিদ হয়েছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, তার মা (মোছা. মোসলমান বেগম) নাকি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক।
কিন্তু অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য।
উইকিপিডিয়ায় হাফেজ আব্দুল মুন্তাকিমের পেজের তথ্য বলছে, তার বয়স ৪৫, জন্ম ১০ই জানুয়ারি অক্টোবর, ১৯৮১ সালে। তথ্যটির সত্যতা যাচাই করার জন্য মুন্তাকিমের নির্বাচনী হলফনামাতেও অনুসন্ধান করা হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা হলফনামার কপিতেও দেখা যায় ১৯৮১ সাল। অর্থাৎ উইকিপিডিয়ার তথ্যটি সঠিক।
