Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাংবাদিকের ওপর জামায়াতের মব হামলা: ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগ সন্দেহে নির্যাতন, সাংবাদিক সমাজে নিন্দার ঝড়
    Politics

    সাংবাদিকের ওপর জামায়াতের মব হামলা: ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগ সন্দেহে নির্যাতন, সাংবাদিক সমাজে নিন্দার ঝড়

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 24, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামীলীগের মিছিল প্রতিরোধের নামে ২৩ জুন সকালে ধানমন্ডি ৩২ এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত এক মিছিল-পরবর্তী ব্রিফিংয়ে দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটেছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে জামায়াতের ধানমন্ডি জোনের নেতাকর্মীরা মিছিল শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন, যেখানে মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহীন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    ব্রিফিং চলাকালে উপস্থিত সাংবাদিকদের “আওয়ামী লীগের বন্ধু” বলে আখ্যা দেওয়া হলে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানান, এবং তা থেকেই উত্তেজনার সূত্রপাত হয়। পরিস্থিতি ক্রমে সহিংস রূপ নেয় এবং এক পর্যায়ে সাংবাদিক মাহফুজুর রহমানকে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মব হামলার শিকার হতে হয়, যাতে তিনি আহত হন।

    জামায়াতের ধানমন্ডি থানা কার্যকরী কমিটির সদস্য মুজিবুর রহমান খান এ ঘটনাকে “দুঃখজনক” বলে অভিহিত করে সাংবাদিকদের জানান, বহিরাগত কেউ তাদের কর্মসূচিতে প্রবেশ করে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সূত্রপাত করতে পারে।

    ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। রয়টার্সের সাংবাদিক স্যাম জাহান এক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লেখেন, ধানমন্ডি ৩২-এ মাহফুজুর রহমান ও তার সহকর্মীদের ওপর হামলাকারীদের পরিচয় স্পষ্ট, এবং তারা কোন দল বা রাজনৈতিক পরিচয়ের আড়ালে আছে তা জানার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে পোস্টে #FREEPRESS হ্যাশট্যাগ যুক্ত করেন।

    এই ঘটনা সাংবাদিক সমাজে নিরাপত্তাহীনতা ও সংবাদমাধ্যমের ওপর রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক
    Next Article  ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.