লন্ডন,২৫ জুন: লন্ডনে ২৭ ও ২৮ জুন লন্ডনে বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হতে হচ্ছে। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এই বইমেলা পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে।
মেলার আয়োজক কমিটি এই আয়োজনের ঘোষণা দিয়ে ব্রিটেনের বাঙালি লেখক, কবি ও সংস্কৃতিজনকে মেলায় এসে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি উপভোগ ও বই কেনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
জানা গেছে,প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে বই নিয়ে গ্রন্থ প্রকাশকরা মেলায় যোগ দিচ্ছেন। এছাড়া লন্ডন থেকেও বাংলা বই প্রকাশক প্রতিষ্ঠানসমূহ অংশ নিচ্ছেন। মেলাকে কেন্দ্র করে বাঙালি কবি, সাহিত্যিক ও মননশীল লেখকদের বই প্রকাশিত হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।প্রচার ও প্রচারণা থেকে মনে হচ্ছে দুই দিন ব্যাপী মেলা জমজমাট হবে। মেলার দিন সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রোববার হওয়ায় অনেকে এক চক্কর ঘুরে আসবেন, বই কিনবেন ও অনুষ্ঠানাদি উপভোগ করবেন বলে আয়োজকদের আশা রয়েছে।
কমিটির ঘোষণা অনুযায়ী মেলার অনুষ্ঠানদিতে রয়েছে সেমিনার, আবৃত্তি, গান,নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নতুন লেখক পরিচিত। বই মেলায় প্রতি বছরের মতো এবারও বাছাইকৃত নির্বাচিত লেখক, সংস্কৃতিকর্মীদের মধ্যে প্ররস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতি বছর সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বাংলাদেশ বইমেলা লন্ডনে অনুষ্ঠিত হয়ে আসছে।
