Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১লা জুলাই বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল ও সার্থক করতে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Politics

    ১লা জুলাই বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল ও সার্থক করতে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা  জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার  গৃহীত পদক্ষেপ ও রাষ্ট্র পরিচালনার নীতির কারণে বাংলাদেশ বিশ্বের বুকে একটা মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য লাভ করে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়। জনগণের ভাগ্যোন্নয়নই ছিল মূল লক্ষ্য। তার বিপরীতে দেখেছি দেশবিরোধী ষড়যন্ত্র। গণবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক মানুষ হত্যা করে শেখ হাসিনার উপর দায় চাপানোর ফ্রেম তৈরি করে। জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্তের দাবি করলেও ষড়যন্ত্রকারীরা সেদিকে আগায় না। আমাদের ন্যায়বিচার ও আইনের শাসনের দাবির বিপরীতে দেখি রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্র যখন বিশেষ গোষ্ঠীর কবলে পড়ে বিচারালয় হয়ে যায় তাদের অবৈধ ইচ্ছা-অভিলাষ বাস্তবায়নের নিষিদ্ধপল্লী। জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে চলে নির্বিচারে হামলা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে টেকসই করতে আমাদের গণসচেতনতা প্রতিষ্ঠার বিপরীতে দেখি মবসন্ত্রাস।

    আজকের বাংলাদেশ এক  বিপন্ন অরক্ষিত জনপদ। দেশের জনগণ তাদের প্রতিদিনকার জীবনে সকল কিছুর সাক্ষী। তাদের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের ধারাবাহিকতায় বর্তমান সরকার জনগণের নিরাপত্তার বিধান না করতে পারলেও  বিরুদ্ধ মতের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাতে সিদ্ধহস্ত। বিভিন্ন জায়গায় দস্তখত দিয়ে ক্ষমতায় আসা সরকার কখনো জনগণের কল্যাণ করতে অক্ষম। সেই অক্ষমতা ঢাকতে তারা সন্ত্রাসের পসরা সাজিয়েছে। যে গোষ্ঠী রাষ্ট্রকে দানবীয় করে তুলেছে তাদের পরাজিত করা ব্যতীত কল্যাণকামী মানবিক রাষ্ট্র  প্রতিষ্ঠা সম্ভব নয়। এই অপশক্তিকে পরাজিত করে এবং তাদের দুঃশাসনের দম্ভকে চূর্ণ করে আগামীর মানবিক রাষ্ট্র বিনির্মাণই আমাদের অঙ্গীকার।

    প্রিয় দেশবাসী আপনার প্রত্যক্ষ করেছেন, জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দলননীতি ধারণা করে কী পরিমাণ অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। বিচারের নামে প্রহসন করা হচ্ছে। অবৈধ ও অসাংবিধানিকভাবে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে অবৈধ রায় প্রদান করা হচ্ছে। গণকণ্ঠস্বরের প্রতীক জননেত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর রুদ্ধ করতে তাঁর বিরুদ্ধে অবৈধভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছে। দেশকে ও দেশের জনগণকে বাঁচাতে   অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনাল এবং সেটার রায়ের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রদত্ত অবৈধ রায় এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে আগামীকাল ১লা জুলাই  সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি দিয়েছ বাংলাদেশ আওয়ামী লীগ। এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল ও সার্থক করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

    জয় বাংলা

    জয় বঙ্গবন্ধু

    বাংলাদেশ চিরজীবী হোক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী
    Next Article সময়-সাক্ষী একজন হ্যারল্ড রশীদ
    JoyBangla Editor

    Related Posts

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.