Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
    Politics

    আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 7, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটপাত ও মার্কেট দখল এবং চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে জামায়াতে ইসলামীর একটি মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

    জামায়াতের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে। সংঘর্ষে গুলিস্তান ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ অন্তত ১৫ থেকে ২০ জন ব্যবসায়ী ও জামায়াত কর্মী রক্তাক্ত এবং গুরুতর আহত হয়েছেন।

    আজ ৪ঠা জুলাই, শনিবার বিকেল পাঁচটার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ও বিআরটিসি কাউন্টারের সামনে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

    জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, “বিএনপির কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় ভয়াবহ চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে। সম্প্রতি তারা নগর প্লাজা মার্কেটে জোরপূর্বক তালা ঝুলিয়ে নিয়ন্ত্রণ নেয়, ভেতরের সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং কম্পিউটার লুট করে নিয়ে যায়। এই পরিস্থিতিতে সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে জামায়াতের শরণাপন্ন হলে স্থানীয় নেতারা ব্যবসায়ীদের পাশে দাঁড়ান।”

    এরই প্রতিবাদে আজ বিকেলে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত কর্মীরা ফুলবাড়িয়া এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করলে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।

    প্রত্যক্ষদর্শী ও জামায়াত নেতাদের দাবি, মিছিলের জন্য ব্যবসায়ীরা জড়ো হওয়া মাত্রই বিএনপির নেতাকর্মীরা ছুরি, রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় ১৫-২০ জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করা হয়েছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় মো. কবির আহমেদ (৪৫) নামে এক ব্যবসায়ী ও জামায়াত নেতা গুরুতর ছুরিকাহত হয়েছেন। তিনি গুলিস্তান ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং মোবাইল যন্ত্রাংশের ব্যবসায়ী। সন্ধ্যা ছয়টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

    হামলার অভিযোগ অস্বীকার করে বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ মামুন দাবি করেন, “বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলবাড়িয়া ক্লাবে বসা ছিলেন। তারা মূলত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে প্রতিদিন পাহারা দেন। কিন্তু আজ হঠাৎ জামায়াতই ট্রেড সেন্টারের ভেতর থেকে লাঠিসোঁটা নিয়ে গায়ে পড়ে হামলা করেছে। এরপর দুই গ্রুপ মুখোমুখি হয়ে যায়।”

    মার্কেট দখলের বিষয়ে তিনি বলেন, শ্রম অধিদপ্তর থেকে সরকারিভাবে মার্কেট পরিচালনায় পাঁচজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কাজ করতে দেওয়া হচ্ছিল না। পরে যুবদল নেতা রনজু দলীয় লোকজন ও পুলিশের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের বসিয়ে দেন। এটিকে ‘মার্কেট দখল’ বলতে নারাজ এই বিএনপি নেতা।

    গুলিস্তানের এই উত্তপ্ত পরিস্থিতির পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মার্কেট ও স্থানীয় দোকানদারদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে কোনো বড় ধরণের দীর্ঘস্থায়ী সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই
    Next Article ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা
    JoyBangla Editor

    Related Posts

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.