Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এক শ বছর আগে সুনামগঞ্জ ব্যাংক প্রতিষ্ঠা, ঐতিহাসিক দলিল
    Sylhet

    এক শ বছর আগে সুনামগঞ্জ ব্যাংক প্রতিষ্ঠা, ঐতিহাসিক দলিল

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 7, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কল্লোল তালুকদার

    ৯০ বছর আগে সুনামগঞ্জ টাউনে একটি যৌথ মূলধনি (Joint-stock) প্রাইভেট ব্যাংক ছিল—কথাটি শুনলেও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে! অথচ আজ সেই ইতিহাসেরই একটি দুর্লভ দলিল হাতে এলো। যদিও তৎকালিক পত্রিকায় এই ব্যাংকটির কথা আগেই জেনেছি, কিন্তু এই প্রথম তার কোনো স্মারক চিহ্ন দেখতে পেলাম।

    নাম ‘দি সুনামগঞ্জ ব্যাংক লিমিটেড’—প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালে; Indian Companies Act, 1913-এর অধীনে।

    ব্যাংকটির অনুমোদিত মূলধন ছিল ১ লক্ষ টাকা, যা প্রতি ১০ টাকা মূল্যের ১০ হাজারটি শেয়ারে বিভক্ত ছিল।

    গৌরারংয়ের জমিদার শ্রীযুক্ত  বাবু নগেন্দ্রনাথ চৌধুরী ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা, মালিক এবং ম্যানেজিং ডিরেক্টর।

    এই শেয়ার সার্টিফিকেটটি ২২ আগস্ট ১৯৩৯ খ্রি. তারিখে ইস্যুকৃত। এতে দেখা যায়,  দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী (মরমি কবি দেওয়ান হাছন রাজার পুত্র) ব্যাংকটির ২৫টি শেয়ার কিনে ছিলেন।

    এটি শুধু একটি শেয়ার সার্টিফিকেট নয়, এটি সুনামগঞ্জের আর্থিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ইতিহাসের এক মূল্যবান দলিল। এর নান্দনিক নকশা, ব্যাংকের কমন সিল এবং তৎকালীন রাজস্ব স্ট্যাম্প দলিলটির ঐতিহাসিক গুরুত্বকে আরও সমৃদ্ধ করেছে।

    ভাবতেই বিস্ময় জাগে—আজ থেকে  প্রায় শতবছর আগে হাওরাঞ্চলের নদীবন্দরনির্ভর ছোট্ট মফস্বল শহর সুনামগঞ্জে একটি যৌথ মূলধনি প্রাইভেট ব্যাংক সফলভাবে কার্যক্রম পরিচালনা করছিল। সে সময়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতার এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে এই দলিলটি।

    মূল্যবান এই শেয়ার সার্টিফিকেটটি দীর্ঘদিন সযত্নে সংরক্ষণ করেছিলেন মরহুম দেওয়ান কামাল রাজা চৌধুরী। তাঁর পুত্র দেওয়ান জায়সীর রাজা চৌধুরীর  সৌজন্যে এটি দেখার এবং সংরক্ষণের সুযোগ হলো। তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমূলধারার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীরা আবার স্বমহিমায়
    Next Article মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 
    JoyBangla Editor

    Related Posts

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ও সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা,১২ সদস্যের কমিটি

    June 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    By JoyBangla EditorAugust 27, 20260

    চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার নিখোঁজ এবং রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন…

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.