Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
    International

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 11, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে আইনের শাসন, রাজনৈতিক বন্দি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে স্কটিশ পার্লামেন্টে একটি স্ট্যান্ডার্ড মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে।

    ৯ই জুলাই, বৃহস্পতিবার স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সদস্য মার্টিন ডে এই প্রস্তাব জমা দেন।

    এতে বাংলাদেশের রাজনৈতিক বন্দি, নির্বিচার আটক, ন্যায়বিচার থেকে বঞ্চিত করার অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং দমন-পীড়নের অভিযোগগুলোর জবাবদিহি অবশ্যই স্বাধীন আদালত, সুষ্ঠু বিচার, আইনের শাসন এবং যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করতে হবে। তবে তা যেন কোনোভাবেই দলটির কর্মীদের ওপর সমষ্টিগত শাস্তি বা রাজনৈতিক প্রতিশোধের রূপ না নেয়।

    এতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে, যা উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে।

    একই সঙ্গে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে আটক ব্যক্তিদের, বিশেষ করে আওয়ামী লীগ-সমর্থকদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া (ডিউ প্রসেস) নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

    প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের ১২৪ জন সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১৪ জন কারাগারে, ৮ জন অস্থায়ী জামিনে রয়েছেন এবং দুজন নিরাপত্তা হেফাজতে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এত বিপুলসংখ্যক জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার দীর্ঘদিন ধরে আটক থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    এতে নিরাপত্তা হেফাজতে মৃত্যুর অভিযোগও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইন অপব্যবহার, আইনজীবীদের ভয়ভীতি প্রদর্শন, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর হামলা, জনতার সহিংসতা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগও তুলে ধরা হয়েছে।

    প্রস্তাবে বলা হয়েছে, শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ, রাজনৈতিক সম্পৃক্ততা, সাংবাদিকতা, আইনগত প্রতিনিধিত্ব কিংবা সরকারের সমালোচনার কারণে কাউকে আটক করা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের আটকের নিন্দা জানানো হয়েছে।

    এতে আরও বলা হয়েছে, আটক প্রত্যেক ব্যক্তির দ্রুত আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ, পরিবারের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাধীন বিচারিক পর্যালোচনা এবং প্রকাশ্য ও নিরপেক্ষ বিচারের অধিকার নিশ্চিত করতে হবে।

    প্রস্তাবে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড বা মতপ্রকাশের কারণে আটক সব ব্যক্তিকে মুক্তি দিতে হবে।

    পাশাপাশি রাজনৈতিক বন্দিদের বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রকাশ, নির্যাতন, হেফাজতে মৃত্যু ও গুমের অভিযোগের স্বাধীন তদন্ত, বিচার বিভাগ ও আইনজীবী পেশার স্বাধীনতা রক্ষা এবং নিরাপত্তা বাহিনীকে কার্যকর বেসামরিক তদারকির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

    এছাড়া ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

    প্রস্তাবে যুক্তরাজ্য সরকার, কমনওয়েলথভুক্ত দেশগুলো, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন বাংলাদেশের সরকারের সঙ্গে এসব মানবাধিকার উদ্বেগের বিষয়গুলো উত্থাপন করে এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানবাধিকার, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করে।

    স্কটিশ ন্যাশনাল পার্টির সদস্য মার্টিন ডে এই প্রস্তাব উত্থাপন করেন। এতে সমর্থন জানিয়েছেন স্টিভেন বোনার এবং পল সুইনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু
    Next Article তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ
    JoyBangla Editor

    Related Posts

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

    August 6, 2026

    খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের

    August 2, 2026

    শ্রীলঙ্কার কারাগারে আবার দাঙ্গা, পরিস্থিতিতে নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

    August 2, 2026

    স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে:পদদলিত হয়ে অনেকের মৃত্যু

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.