Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » Sajeeb Wazed Urges UN to Publish List Behind 1,400 Killings Claim at Oxford Seminar
    United Kingdom - যুক্তরাজ্য

    Sajeeb Wazed Urges UN to Publish List Behind 1,400 Killings Claim at Oxford Seminar

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 15, 2026No Comments5 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    Bangladesh at a Democratic Crossroads: Human Rights, Political Inclusion, and the Future of Democratic Governance

    Oxford, United Kingdom | 13 July 2026

    The Global Center for Democratic Governance (GCDG), Canada successfully hosted an international seminar entitled “Bangladesh at a Democratic Crossroads: Human Rights, Political Inclusion, and the Future of Democratic Governance” on Monday, 13 July 2026, at the Leonard Wolfson Auditorium, Wolfson College, University of Oxford.

    The seminar attracted a full audience at the auditorium, while the online broadcast reached a few hundred thousand viewers. All invited speakers participated in the hybrid event.

    The online panel featured Sajeeb Wazed, Former Adviser to the Prime Minister of Bangladesh; Paulo Casaca, Former Member of the European Parliament and Executive Director of the South Asia Democratic Forum, Belgium; Professor Tarun Khaitan, Professor of Public Law and Research Director, LSE Law School, United Kingdom; and Sir Vincent Lyn, Deputy Ambassador and Commissioner, International Human Rights Commission, Switzerland.

    The in-person panel comprised Syed Badrul Ahsan, Dr Rayhan Rashid (University of Oxford), Advokat Mona Haghgou Strindberg, Dr Ashfaque Alam (King’s College London), and Dr Naila Haq (University of London). The discussion was moderated by Chris Blackburn, Human Rights Activist, United Kingdom. The seminar opened with introductory remarks by Professor Dr Md Habibe Millat, President of the Global Center for Democratic Governance (GCDG), Canada.

    In his keynote remarks, Sajeeb Wazed challenged the United Nations to publish the list of the 1,400 alleged killings referred to in its report, arguing that full transparency was essential for credibility and accountability. He further stated that elections conducted without the participation of the country’s largest political force could not be regarded as genuinely participatory or broadly acceptable.

    Mr Wazed also argued that no government could remain in power indefinitely through exclusion and that no political democratic and popular party Bangladesh Awami League should not be banned. He warned that, in his view, the policies pursued by the interim and current governments risk pushing Bangladesh towards greater political instability. He also expressed the view that the majority of political parties in Bangladesh, including many within the BNP, opposed Jamaat-e-Islami.

    Dr Naila Haq spoke about the prolonged detention of her father, the former Chief Justice of Bangladesh, and called for his immediate release. She urged the international community to give greater attention to his case and to the broader issue of judicial independence and the rule of law.

    Dr Rayhan Rashid called for the withdrawal of the ban on the Bangladesh Awami League, arguing that sustainable democracy requires political inclusion and the participation of all major political parties.

    Advokat Mona Haghgou Strindberg called for the release of journalist and human rights defender Shahriar Kabir and others whom she described as having been detained in politically motivated cases. She stressed the importance of due process, judicial independence and respect for fundamental human rights.

    The seminar concluded with a broad discussion on democratic governance, political inclusion, human rights and the rule of law. Participants emphasised the importance of peaceful dialogue, democratic accountability and inclusive political participation in securing Bangladesh’s democratic future.

    0000000000000000000000

     

     ‘১,৪০০ নিহতের’ দাবির তালিকা প্রকাশ করুক জাতিসংঘ: অক্সফোর্ড সেমিনারে সজীব ওয়াজেদের আহ্বান

    “Bangladesh at a Democratic Crossroads: Human Rights, Political Inclusion, and the Future of Democratic Governance” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

    অক্সফোর্ড, যুক্তরাজ্য | ১৩ জুলাই ২০২৬

    কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (GCDG)-এর উদ্যোগে “Bangladesh at a Democratic Crossroads: Human Rights, Political Inclusion, and the Future of Democratic Governance” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার সোমবার (১৩ জুলাই) যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজের লিওনার্ড উলফসন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    সেমিনারে অডিটোরিয়াম ছিল দর্শকে পূর্ণ। একই সঙ্গে অনলাইন সম্প্রচারও ব্যাপক সাড়া ফেলে, যেখানে কয়েক লাখ দর্শক অনুষ্ঠানটি অনুসরণ করেন। হাইব্রিড এই আয়োজনে আমন্ত্রিত সকল বক্তা অংশগ্রহণ করেন।

    অনলাইন প্যানেলে বক্তব্য দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ও সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম)-এর নির্বাহী পরিচালক পাওলো কাসাকা, লন্ডন স্কুল অব ইকোনমিকস (LSE) ল’ স্কুল-এর পাবলিক ল-এর অধ্যাপক ও রিসার্চ ডিরেক্টর প্রফেসর তারুন খাইতান, এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (IHRC), সুইজারল্যান্ড-এর ডেপুটি অ্যাম্বাসেডর ও কমিশনার স্যার ভিনসেন্ট লিন।

    সশরীরে আলোচনায় অংশ নেন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. রায়হান রশীদ, আইনজীবী অ্যাডভোকেট মোনা হাগগৌ স্ট্রিন্ডবার্গ, কিংস কলেজ লন্ডন-এর ড. আশফাক আলম এবং ইউনিভার্সিটি অব লন্ডন-এর ড. নায়লা হক। আলোচনাটি সঞ্চালনা করেন যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী ক্রিস ব্ল্যাকবার্ন।

    সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (GCDG), কানাডা-এর সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।

    মূল বক্তব্যে সজীব ওয়াজেদ জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের প্রতিবেদনে উল্লেখিত ১,৪০০ জন নিহতের দাবির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা উচিত। তাঁর মতে, এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহিতার জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তির অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত নির্বাচনকে প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক বা সর্বজনগ্রাহ্য বলা যায় না।

    তিনি আরও মত প্রকাশ করেন যে, কোনো সরকারই দীর্ঘমেয়াদে রাজনৈতিক বর্জনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে পারে না এবং বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয়। তাঁর মতে, অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারের কিছু নীতি বাংলাদেশকে অধিকতর রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। তিনি আরও দাবি করেন, বিএনপির অনেক নেতাসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর রাজনীতির বিরোধিতা করে।

    ড. নায়লা হক তাঁর বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তাঁর পিতার দীর্ঘদিনের আটক থাকার বিষয়টি তুলে ধরে তাঁর অবিলম্বে মুক্তি দাবি করেন। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

    ড. রায়হান রশীদ বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

    অ্যাডভোকেট মোনা হাগগৌ স্ট্রিন্ডবার্গ সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবিরসহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটকদের মুক্তির আহ্বান জানান। তিনি যথাযথ আইনি প্রক্রিয়া, বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।

    সেমিনারের সমাপনী আলোচনায় বক্তারা গণতান্ত্রিক শাসনব্যবস্থা, রাজনৈতিক অন্তর্ভুক্তি, মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে মতবিনিময় করেন। তাঁরা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে শান্তিপূর্ণ সংলাপ, গণতান্ত্রিক জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    Next Article যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক
    JoyBangla Editor

    Related Posts

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    By JoyBangla EditorJuly 25, 20260

    আসাদুজ্জামান আসাদ ঈশ্বরের পাঁচটি রত্নভাণ্ডারের একটা হচ্ছে ধর্মগ্রন্থ ( Hollybooks ) . বাংলাদেশের রাজনীতির হোলি…

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.