Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস
    Technology

    ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 21, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাধের ওয়াই-ফাই কানেকশনটি হুটহাট স্লো হয়ে যাওয়া কিংবা বাফারিং করা এক চরম বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক সময় আমরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা রাউটারকে দোষ দিই। কিন্তু ১৯৯৩ সালে বিশ্বের প্রথম বড় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির কারিগর কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হিলস জানান, আমাদের ঘরেই এমন কিছু সাধারণ জিনিস বা ব্যাড বয়েজ থাকে, যা ওয়াই-ফাই তরঙ্গের শক্তি শুষে নেয় কিংবা তাকে বাধা দেয়। আপনার ঘরেও সে রকম জিনিসপত্র আছে কি না, খুঁজে দেখুন।

    ১. মাইক্রোওয়েভ ওভেন

    আপনার দুপুরের বা রাতের খাবার গরম করার এই যন্ত্র ওয়াই-ফাইয়ের সবচেয়ে বড় শত্রু। সাধারণ ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং ব্লুটুথ ডিভাইসগুলো ২ দশমিক ৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। কাকতালীয়ভাবে, মাইক্রোওয়েভ ওভেনও খাবার গরম করতে প্রায় একই রকমের ফ্রিকোয়েন্সি তৈরি করে। ওভেনটি পুরোনো হলে বা রান্না চলার সময় হুট করে দরজা খুলে দিলে সেখান থেকে তরঙ্গ লিক হয়ে ওয়াই-ফাই সিগন্যালে তীব্র জ্যাম বা ওভারল্যাপ তৈরি করে।

    ২. পানির অ্যাকুয়ারিয়াম বা ফিশ ট্যাংক

    পানির কণাগুলো ওয়াই-ফাইয়ের রেডিও তরঙ্গের জন্য স্পঞ্জের মতো কাজ করে। যখন ওয়াই-ফাই সিগন্যাল কোনো অ্যাকুয়ারিয়ামের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পানির অণুগুলো ক্ষুদ্র চুম্বকের মতো সিগন্যালের শক্তি শুষে নেয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় শ্যাডোয়িং। স্বাদুপানির চেয়ে নোনাপানির অ্যাকুয়ারিয়াম দু-তিন গুণ বেশি সিগন্যাল গ্রাস করে।

    ৩. আয়না ও বড় টেলিভিশন

    রেডিও তরঙ্গ মূলত আলোরই আরেকটি রূপ। আলো যেমন প্রতিফলক পৃষ্ঠে লেগে বাউন্স করে, ওয়াই-ফাই সিগন্যালও আয়না বা টিভির ফ্ল্যাট স্ক্রিনে লেগে প্রতিফলিত হয়ে দিক হারায়। আয়নার পেছনে থাকা রুপা অথবা অ্যালুমিনিয়ামের প্রলেপ সিগন্যালকে বাধা দেয় এবং তরঙ্গের সংঘর্ষ ঘটিয়ে ঘরে ডেড স্পট তৈরি করে।

    ৪. ঘন দেয়াল

    কাঠ বা ড্রাইওয়ালের ভেতর দিয়ে ওয়াই-ফাই সিগন্যাল সহজে যেতে পারলেও কংক্রিট বা ইটের ঘন দেয়ালে তা পারে না। ৮ ইঞ্চির একটি কংক্রিট দেয়াল প্রায় ৫৫ ডেসিবেল পর্যন্ত সিগন্যাল লস করাতে পারে। বিশেষ করে আধুনিক ৫ গিগাহার্টজ ব্যান্ডের গতি বেশি হলেও ঘন দেয়াল ভেদ করার ক্ষমতা এর বেশ কম।

    ৫. প্রতিবেশীর ওয়াই-ফাই নেটওয়ার্ক

    ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা বহুতল অ্যাপার্টমেন্টে প্রতিবেশীদের ওয়াই-ফাই রাউটারগুলো একই চ্যানেলে (যেমন ২ দশমিক ৪ গিগাহার্টজের ১, ৬ বা ১১ নম্বর চ্যানেল) সচল থাকলে, বাতাসে সিগন্যালের জটলা তৈরি হয়। বিশেষ করে ছুটির দিনে অথবা সন্ধ্যায় যখন সবাই একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করে, তখন এই ওভারল্যাপের কারণে নেটওয়ার্ক

    ধীর হয়ে যায়।

    ওয়াই-ফাই সিগন্যাল ঠিক করার সহজ উপায়

    রাউটারটি সব সময় ঘরের ঠিক মাঝখানে এবং যতটা সম্ভব উঁচুতে রাখতে হবে, যেন সিগন্যাল চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে।

    সিগন্যালের রাস্তায় আয়না বা অ্যাকুরিয়াম যদি সরাতে না চান, তাহলে একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার অথবা মেশ নেটওয়ার্ক ব্যবহার করুন। এটি ছোট ছোট ডিভাইসের মাধ্যমে পুরো ঘরে সিগন্যাল বুস্ট করে পৌঁছে দেবে।

    প্রতিবেশীদের ভিড় এড়িয়ে চলতে রাউটারের সেটিংস থেকে তুলনামূলক ফাঁকা ৫ গিগাহার্টজ ব্যান্ডটি বেছে নিন।

    সূত্র: বিবিসি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল
    Next Article ১৯১৪ সালে বিশ্বের কাছে ঋণী আমেরিকা ১৯১৯ সালের মধ্যে বিশ্ব উল্টো ঋণী হয়ে গেল
    JoyBangla Editor

    Related Posts

    মহাকাশে ‘দানবীয়’ গ্রহের সন্ধান

    July 13, 2026

    হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

    July 8, 2026

    শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, হয়তো পৃথিবীই এর উৎস: গবেষণা

    July 4, 2026

    প্রথমবার লাভের মুখ দেখলো বঙ্গবন্ধু স্যাটেলাইট?

    June 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    By JoyBangla EditorJuly 25, 20260

    আসাদুজ্জামান আসাদ ঈশ্বরের পাঁচটি রত্নভাণ্ডারের একটা হচ্ছে ধর্মগ্রন্থ ( Hollybooks ) . বাংলাদেশের রাজনীতির হোলি…

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.