Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল
    Politics

     ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 22, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    “বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের ভূমি, দেশ সেদিকেই ফিরবে। যারা একাত্তরের চেতনা মুছে দিতে চেয়েছে, এরা এখন চিহ্নিত—এদের শাস্তি পেতেই হবে।”

    যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার এবং ইতিহাস মুছে ফেলার চক্রান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে কথাগুলো বলেছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

    ​২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন এই শিক্ষাবিদ। নিজের এই দুই বছরের প্রবাস জীবনকে ‘নির্বাসিত’ হিসেবে আখ্যা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশ শেষ পর্যন্ত একাত্তরের আদর্শেই ফিরে যাবে।

    ​“ওরা রিসেট বাটন টিপতে চেয়েছে, কিন্তু ইতিহাস মোছা যায় না”

    ​নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’-য় ঘোষিত ‘নবী-জিনাত সাহিত্য পুরস্কার’ আনুষ্ঠানিকভাবে ড. জাফর ইকবালের হাতে তুলে দেওয়ার জন্য ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’ এই সমাবেশের আয়োজন করে। মুক্তিযোদ্ধা নূরুন নবীর বাসভবন প্রাঙ্গণে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা লেখক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে পুরস্কার নেওয়ার পর জাফর ইকবাল বলেন, ​”ওরা রিসেট বাটন টিপতে চেয়েছে। আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে এর পরিণতি ও ক্রিয়া-প্রতিক্রিয়া জানি; ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়। এই দেশ কখনোই একাত্তরের পরাজিত শক্তির হতে পারে না।”

    ​

    নিজের শহীদ পিতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত এই শিক্ষাবিদ তরুণ প্রজন্মকে কেবল অর্থ উপার্জন নয়, বরং বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেন তারা কেবল ‘মিলিয়নিয়ার’ নয়, ‘বিলিওনিয়ার’ হন—যাতে সেই অর্থ দিয়ে দেশে নতুন শিক্ষাকেন্দ্র ও বিজ্ঞান চর্চার পরিবেশ গড়ে তোলা যায়।

    ​“ড. ইউনূসের মনে যে এত বিষ ছিল, কেউ বোঝেনি”: ইয়াসমিন হক

    ​সমাবেশে অধ্যাপক ইয়াসমিন হক বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেন। ক্ষুব্ধ কণ্ঠে তিনি মন্তব্য করেন, ​”বাংলাদেশের চরম ক্ষতি যে লোকটি করেছেন, তার নাম ড. মুহাম্মদ ইউনূস। তার মনে যে এই বিষ জমা ছিল, তা আগে কেউ বুঝতে পারেনি।”

    ​তিনি আরও বলেন, বর্তমানে তারা ‘দেশহীন’ অবস্থায় দিন কাটালেও খুব জলদিই একাত্তরের সেই স্বাধীন বাংলাদেশে ফিরতে চান—যেখানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর উত্তরাধিকার অক্ষুণ্ন থাকবে। তার মতে, একটি সংঘবদ্ধ গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে মুক্তিসংগ্রামের ইতিহাসকে মুছে ফেলার চক্রান্তে মেতেছে।

    ​

    হুমায়ূন আহমেদ স্মরণ ও অনুষ্ঠান পরিচালনা

    ​এদিনের সমাবেশটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস হওয়ায় তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণের মাধ্যমে শুরু হয়। মুক্তিযোদ্ধা নূরুন নবীর সভাপতিত্বে এবং ফকির ইলিয়াসের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে জাকারিয়া চৌধুরী, বেলালসহ উত্তর আমেরিকার বিশিষ্ট সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্বরা বক্তব্য প্রদান করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএকনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
    Next Article জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.