Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন
    Economics

    শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য সমাপ্ত সপ্তাহে (১৯-২৩শে জুলাই) ছিল ব্যাপক দরপতনের চিত্র। মূল্যসূচকের উল্লেখযোগ্য পতনের পাশাপাশি লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে।

    একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজারমূলধন ৯ হাজার ৬৩২ কোটি টাকা হ্রাস পেয়েছে।

    ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে নেমে এসেছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২৪ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ পয়েন্টে। একই সময়ে ব্লু-চিপভিত্তিক ডিএস-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

    লেনদেনেও ছিল স্পষ্ট মন্দা। আগের সপ্তাহের তুলনায় মোট লেনদেন প্রায় ২৭ দশমিক ৯০ শতাংশ কমে ৫ হাজার ৩১৬ কোটি ৩৩ লাখ টাকায় নেমে এসেছে। ফলে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ কোটি ২৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকার তুলনায় অনেক কম।

    সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ১২০টির দাম বেড়েছে। বিপরীতে ২৪০টির দর কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের মূল্যহ্রাসের ফলে ডিএসইর মোট বাজারমূলধন ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা থেকে কমে ৭ লাখ ১ হাজার ২৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারমূলধন কমেছে ৯ হাজার ৬৩২ কোটি টাকা বা ১ দশমিক ৩৫ শতাংশ।

    বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে প্রায় ৬১ শতাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় সামগ্রিক বাজারে নেতিবাচক প্রবণতা আরও তীব্র হয়েছে। তাদের ভাষ্য, সম্প্রতি প্রস্তাবিত মার্জিন ঋণ বিধিমালার খসড়ায় ‘পিবি রেশিও’ সংযুক্ত হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি শেয়ারবাজারে পড়েছে।

    বিশেষ করে এই ‘পিবি রেশিও’ নিয়ে সৃষ্ট আশঙ্কার কারণে বিমা খাতের শেয়ার সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে। গত সপ্তাহে তালিকাভুক্ত ৫৮টি বিমা কোম্পানির মধ্যে ৫২টির শেয়ারের দাম কমেছে, যা সামগ্রিক বাজারের পতনকে আরও ত্বরান্বিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী
    Next Article বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর
    JoyBangla Editor

    Related Posts

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?

    September 8, 2026

    সার সংকটঃ বিএনপি-দলীয় সিন্ডিকেট মুক্ত করে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.