Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিশ্বমানের শিক্ষার সঙ্গে বাংলাদেশ পিছিয়ে কেন

    September 24, 2026

    শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

    September 24, 2026

    আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে

    September 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
    Art & Culture

    শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 28, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিজ্ঞাপনে অভিনয়ের জন্য চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে—এমন অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এমন অভিযোগ স্নিগ্ধার। তিনি জানান, ২৪ জুলাই মিটিংয়ের কথা বলে ডেকে নিয়ে তাঁকে গালিগালাজ ও হাত-পা বেঁধে মারধর করেন নজরুল ইসলাম ভূঁইয়া। এ বিষয়ে রোববার রাতে খিলক্ষেত থানায় অভিযোগ করেন স্নিগ্ধা।

    গতকাল সংবাদ সম্মেলনে স্নিগ্ধা বলেন, একটি বিজ্ঞাপনের চুক্তি করার কথা বলে তাঁকে আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি। অভিযুক্ত ব্যক্তি তাঁকে ‘জেবা তাকিয়া’ নামের সম্পূর্ণ ভিন্ন এক নারী হিসেবে ভুল করেন এবং সেই ক্ষোভ থেকে তাঁর ওপর চড়াও হন।

    স্নিগ্ধা আরও জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখান এবং তাঁর হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করেন। অভিনেত্রী বলেন, ‘একপর্যায়ে সবাইকে রুম থেকে বের করে দিয়ে আমার হাত-পা বাঁধেন এবং ফোন দূরে ছুড়ে দেন। তারপর আমার গলা চেপে ধরেন। লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং চুল ধরে ফ্লোরে ফেলে দেন।’ তাঁর মুখে গরম কফি ছোড়া হয় বলেও অভিযোগ করেন স্নিগ্ধা। একসময় অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে চলে গেলে কৌশলে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

    এই ঘটনায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিচার দাবি করেছেন স্নিগ্ধা চৌধুরী। বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানিয়েছেন, অভিনেত্রীর অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তদন্ত শুরু করেছেন তাঁরা। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    তবে স্নিগ্ধা চৌধুরীর এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আশিয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleটুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের
    Next Article এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট
    JoyBangla Editor

    Related Posts

    শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

    September 24, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    মানুষে মানুষে এত ভেদাভেদ কেন?-শাহ আবদুল করিম

    September 13, 2026

    মুজিবের করিম ভাই

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বিশ্বমানের শিক্ষার সঙ্গে বাংলাদেশ পিছিয়ে কেন

    By JoyBangla EditorSeptember 24, 20260

    সরকার এম শাহীন বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সামাজিক কাঠামোর দ্রুতগামী ট্রেন অনেকটাই পরিচালিত…

    শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

    September 24, 2026

    আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে

    September 24, 2026

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.