রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ-ভ্রমণের শতবর্ষে, ইউরোপে অবস্থানকালে রচিত তাঁর গানগুলিকে কেন্দ্র করে গীতবীণার এই বিশেষ গীতি-আলেখ্য ‘গানে গানে তব বন্ধন যাক টুটে’। গত শনিবার, ৩১ অক্টোবর লন্ডনের কুইনমেরী ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত হয় এ বিরল অনুষ্ঠান ।
কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন (Queen Mary University of London) ও স্বাধীনতা ট্রাস্টের (Swadhinata Trust) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনার নেপথ্যে রয়েছেন কলকাতার বিশিষ্ট রবীন্দ্র-গবেষক ও সাংবাদিক পীতম সেনগুপ্ত। তাঁরই ভাবনা ও গবেষণার ভিত্তিতে নির্মিত হয়েছে এই নিবেদন।
গীতবীণার সংগীত পরিচালক, পথপ্রদর্শক ও গুরু ড. শ্যামল চৌধুরীর সুনিপুণ পরিচালনা ও নির্দেশনায় এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন সুনীতা চৌধুরী, মিতালি বনোয়ারী ও রুমি হক।
গানের সঙ্গে রাগসংগীত পরিবেশনায় ছিলেন বুদ্ধাদিত্য ভট্টাচার্য এবং রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে কবিতা আবৃত্তি করেছেন ভ্যালেন্টাইন হার্ডিং।এবং তবলায় ছিলেন Sandy Man
রবীন্দ্রসৃষ্টির সেই বিশেষ সময়, তাঁর ইউরোপ-অভিজ্ঞতা এবং সুরের মায়াজালকে নতুন করে অনুভব করার এক আন্তরিক প্রয়াস ছিল এই আয়োজন।বিপুল সংখ্যক শ্রোতা উপভোগ করেন এ ভিন্ন স্বাদের সঙ্গীতানুষ্ঠান।
