Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল
    Politics

    আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় প্রধান শেখ হাসিনাসহ সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং বন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    আজ ৩১শে জুলাই, শুক্রবার সকালে মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার লালপোল এলাকায় এক বিশাল মিছিল নিয়ে নামেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের সরাসরি নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

    সকাল থেকেই লালপোল পয়েন্টে একত্রিত হতে থাকেন সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রায় শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিলে রাজপথ ছাড়িয়ে দাবির আওয়াজ ছড়িয়ে পড়ে। মিছিলটি মহাসড়কের নির্দিষ্ট অংশ প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত করে।

    এ সময় নেতাকর্মীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে—নইলে গদি ছাইড়া দে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

    মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তৃতায় ও রাজপথের স্লোগানে যে মূল দাবিগুলো উঠে আসে তা হলো:

    • বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা।

    • শেখ হাসিনাসহ সারা দেশের নেতা-কর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা।

    • কারারুদ্ধ সকল রাজবন্দীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া।

    • গ্যাস ও বিদ্যুৎতের অস্বাভাবিক যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দেওয়া।

    মহাসড়কে ছাত্রলীগের এই শান্তিপূর্ণ মিছিল ও শক্ত অবস্থানের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে উত্তাপ ও স্থবিরতা ছড়িয়ে পড়ে।

    দলের অস্তিত্ব রক্ষা এবং শীর্ষ নেতৃত্বের আইনি ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই আন্দোলন আগামী দিনে আরও বেগবান করার হুঁশিয়ারি দেন নোমান হাবিবসহ উপস্থিত নেতৃবৃন্দ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’
    Next Article চট্টগ্রামে বহির্নোঙরে জলদস্যুদের উপদ্রব: ১৮ দিনে ৩ জাহাজ থেকে লুট ১০ কোটি টাকার মালামাল-সরঞ্জাম
    JoyBangla Editor

    Related Posts

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026

    এই সরকারের কাছে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করি না

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.