Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেড় শ বছর পর লাইব্রেরিতে ফেরত এল বই, জরিমানা ১৯ হাজার ডলার
    Art & Culture

    দেড় শ বছর পর লাইব্রেরিতে ফেরত এল বই, জরিমানা ১৯ হাজার ডলার

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অস্ট্রেলিয়ার একটি গণগ্রন্থাগার থেকে ধার নেওয়ার প্রায় ১৫০ বছর পর ফেরত এসেছে প্রাচীন গ্রিক ইতিহাসের ওপর লেখা একটি বিরল বই। একটি বাড়ির পুরোনো ফায়ারপ্লেসের ইট দিয়ে বন্ধ করা দেয়ালের ভেতর থেকে বইটি উদ্ধার করা হয়েছে।

    অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় শহর কিয়ামার স্থানীয় বাসিন্দা রস সিমন্স সম্প্রতি বইটি কিয়ামা লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

    গ্রন্থাগারের ব্যবস্থাপক মিশেল হাডসন জানান, ‘অ্যান্টিকুইটিস অব এথেন্স’ শীর্ষক বইটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়েছিল। ১৮৭২ সালে কিয়ামা লাইব্রেরি যখন প্রথম চালু হয়, তখন সংগ্রহে থাকা ১ হাজার বইয়ের মধ্যে এটি ছিল ৫০৬ নম্বর নিবন্ধিত বই। ধারণা করা হচ্ছে, গ্রন্থাগার চালু হওয়ার মাত্র দুই-তিন বছরের মধ্যেই বইটি হারিয়ে গিয়েছিল।

    মিশেল হাডসন বলেন, ‘আমাদের কাছে এত পুরোনো কোনো হারিয়ে যাওয়া বই আগে কখনোই ফেরত আসেনি।’

    বইটি ফেরত দেওয়া ৭৭ বছর বয়সী রস সিমন্স জানান, সম্প্রতি তার পুরোনো পৈতৃক বাড়ি সংস্কারের কাজ করার সময় একটি বন্ধ ফায়ারপ্লেসের ভেতরে কাঠের একটি চা-এর বাক্সের সন্ধান পান। সেই বাক্সের ভেতরেই যত্নে রাখা ছিল বইটি।

    রস সিমন্স বলেন, ‘আমার ধারণা আমার প্রপিতামহের পিতা জন সিমন্স ১৮৭০-এর দশকে বইটি গ্রন্থাগার থেকে ধার করেছিলেন। তিনি ওই সময়ে এই বাড়িতে থাকতেন এবং পরবর্তীতে স্থানীয় পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।’

    এত বছর ধরে পানির কারণে বইটিতে কিছুটা ক্ষতি হলেও বেশির ভাগ অংশই পাঠযোগ্য রয়েছে।

    বইটির মলাটের ভেতরে ১৮৭০ সালের তৎকালীন গ্রন্থাগারের নিয়মাবলি ছাপা রয়েছে। সেখানে উল্লেখ ছিল, নির্ধারিত সময়ে বই ফেরত না দিলে প্রতি সপ্তাহে তিন পেন্স করে জরিমানা দিতে হবে।

    বর্তমান মুদ্রাস্ফীতি ও সময় হিসাব করে গ্রন্থাগার প্রধান মিশেল হাডসন জানান, বিলম্ব মাশুল হিসেবে বইটির জরিমানা দাঁড়ায় প্রায় ২৮ হাজার অস্ট্রেলীয় ডলার (প্রায় সাড়ে ১৯ হাজার মার্কিন ডলার)।

    তবে গ্রন্থাগার কর্তৃপক্ষ এই বিপুল জরিমানা দাবি করছে না। কারণ ১৮৭০-এর দশকের গ্রাহকদের রেজিস্টার খাতাটি হারিয়ে গেছে। ফলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার উপায় নেই যে শেষ পর্যন্ত কে বইটি ধার করেছিলেন।

    উদ্ধারকৃত বইটির মলাটে তৎকালীন গ্রন্থাগার ব্যবহারের কিছু চমকপ্রদ নিয়ম দেখা গেছে।

    একটি নিয়মে বলা হয়েছিল, কোনো পরিবারের অন্তত ছয়জন সদস্য পড়ালেখা করতে পারেন—এমন প্রমাণ দেখাতে পারলে সেই পরিবারকে সর্বোচ্চ তিনটি বই ধার দেওয়া হবে। এ ছাড়া তৎকালীন নিয়মে স্পষ্ট উল্লেখ ছিল, কোনো ব্যক্তি ‘মদ্যপ অবস্থায়’ গ্রন্থাগারে এলে তাকে বই ধার দেওয়া হবে না।

    দীর্ঘ দেড় শতাব্দী পর ফেরত আসা এই বিরল বইটি আর কাউকে ধার দেওয়া হবে না বলে জানিয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষ। এটিকে লাইব্রেরির স্থানীয় ইতিহাস সম্পর্কিত বিশেষ সংগ্রহশালায় সাধারণ দর্শনার্থীদের দেখার জন্য সংরক্ষণ করা হবে।

    লাইব্রেরি ম্যানেজার মিশেল হাডসন রসিকতা করে বলেন, ‘আমরা বইটি আর কোনো পাঠককে দেব না। এই বইটির জন্য আমরা আবার ১৫০ বছর অপেক্ষা করতে রাজি নই!’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম
    Next Article স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে:পদদলিত হয়ে অনেকের মৃত্যু
    JoyBangla Editor

    Related Posts

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    মানুষে মানুষে এত ভেদাভেদ কেন?-শাহ আবদুল করিম

    September 13, 2026

    মুজিবের করিম ভাই

    September 13, 2026

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.