Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী
    Bangladesh

    সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 2, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোর এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই তড়িঘড়ি নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে যান তিনি। জানা গেছে, নীতিনির্ধারকদের সঙ্গে জরুরি আলোচনার জন্যই তাঁর এই আকস্মিক সফর।

    সূত্রের বরাতে জানা যায়, ২ আগস্ট সন্ধ্যায় ঢাকায় ফিরবেন ত্রিবেদী।

    ৩১ জুলাই গোরের সঙ্গে বৈঠকের পর ত্রিবেদীর ঢাকা ত্যাগ ছিল একেবারেই আকস্মিক ও তাড়াহুড়োর মধ্যে। দীর্ঘ ও অস্বাভাবিক এই বৈঠকের পর তাঁর কুর্মিটোলা গল্ফ ক্লাবে গল্ফ খেলতে যাওয়ার কথা ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু তার বদলে তিনি সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-১১০৬ ফ্লাইটে চড়ে বসেন।

    গোর-ত্রিবেদী বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ—কোনো পক্ষই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঢাকাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিণতি নিয়েই এই আলোচনা হয়ে থাকতে পারে।

    উল্লেখ্য, গোরের ঢাকা সফরটি এমন সময়ে হলো, যখন হাসিনা সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তাঁর ও তাঁর দলের বিরুদ্ধে যেকোনো শাস্তিই আসুক না কেন, তিনি এ বছরের ডিসেম্বরে অবশ্যই বাংলাদেশে ফিরবেন। আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ নেতারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, গোরের তিন দিনের ঢাকা সফরের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল হাসিনা ও তাঁর দলের রাজনৈতিক ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনা।

    এই প্রেক্ষাপটে ত্রিবেদীর সংক্ষিপ্ত নয়াদিল্লি সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনীতিতে সম্পৃক্ত শীর্ষ ভারতীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক ব্যক্তিত্বদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

    উল্লেখযোগ্য বিষয় হলো, গোর-ত্রিবেদী বৈঠকটি হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তার আনুষ্ঠানিক বৈঠকের একদিন আগে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এখনো স্পষ্ট নয়, বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়া গোর, ২ আগস্টের এই বৈঠকে যোগ দেবেন কি না।

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আয়োজিত ডিনারে অংশগ্রহন করেননি গোর

    এর আগে ৩০ জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আয়োজিত এক নৈশভোজে অংশ নেননি গোর, যদিও পদ্মা স্টেট গেস্ট হাউজে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হয়েছিল। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গেও তাঁর সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। বাংলাদেশ সরকারের সূত্র জানায়, এই বৈঠক ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি এবং গোরের নৈশভোজে অংশ না নেওয়ার বার্তা আয়োজকদের কাছে বৈঠকের মাত্র দুই ঘণ্টা আগে জানানো হয়েছিল।

    ৩১ জুলাই ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর গোর মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও আরও ১১ জন মার্কিন কর্মকর্তাসহ কক্সবাজার সফরে যান, যেখানে তাঁরা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন।

    তারিক রহমানের সঙ্গে বৈঠকের পর গোর ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের একটি হস্তশিল্প বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরে তাঁরা গুলশান-২-এর র‍্যাংগস জেড স্কয়ার ভবনের ১৯তম তলায় অবস্থিত ইপিআই রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সারেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়
    Next Article জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র!
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

    August 7, 2026

    ঢাকায় বাসভবনে অগ্নিকাণ্ড, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    By JoyBangla EditorAugust 8, 20260

    দিলু নাসের দুই বছরের নীরবতা ভেঙে কী বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দীর্ঘ দুই…

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    বাইশে শ্রাবণের শ্রদ্ধার্ঘ্য : রবীন্দ্রনাথ এবং তাঁর কৃষি ভাবনা

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.